রাজবাড়ীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ

রাজবাড়ীর কালুখালীতে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় কালিকাপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ জন সমাবেশ অনুষ্ঠিত হয়। কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুল মজিদ মোল্লা দারোগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আলম মুরাদের সঞ্চালনায় জন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু। সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন-অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো: লুৎফর রহমান খান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জি: আমিনুর রহমান ঝন্টু, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হালিম সরদার, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সানাউর রহমান খান, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মো: জামাল খান, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ, রাজবাড়ী জেলা ছাত্রদলের সদস্য শেখ রানা প্রমুখ। জন সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: শাহাবুদ্দিন আহম্মেদ, পাংশা পৌর বিএনপির সভাপতি মো: বাহারাম হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: রইচ উদ্দিন খান, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফ-উল ইসলাম মিষ্টি, কালুখালী উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান তোতা, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও কালুখালী উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

হারুন অর রশিদ হারুন বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে দেশের মানুষ উল্লাস করেছে।  শেখ হাসিনার পরিবার ও তার সংসদ সদস্যরা দেশের টাকা লুটপাট করেছে।  রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ জিল্লুল হাকিম,  তার ছেলে মিতুল হাকিম,  স্ত্রী সাহিদা হাকিমের নামে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১০

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১২

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৩

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৪

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৫

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৬

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৭

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৮

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৯

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

২০