সন্ত্রাস দখলদারি ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে বালিয়াকান্দিতে শিক্ষার্থীদের মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৪, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সন্ত্রাস দখলদারি ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে বালিয়াকান্দিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সন্ত্রাস, দখলদারি ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ডিগ্রী কলেজ গেইটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী সারাফাত ইসলাম, মুরাদ শেখ, আশিক শেখ, নাবিল দেওয়ান, সিফাত প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বালিয়াকান্দি থেকে এসে জামালপুর ডিগ্রী কলেজে প্রভাব বিস্তারের লক্ষ্যে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মরধরসহ বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করছে মশিউল আযম চুন্নুর নেতৃত্বে বহিরাগতরা। এতে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে পাশাপাশি সাধারণ শিক্ষক ও ছাত্রছাত্রীরা রয়েছেন আতঙ্কে। যে কারণে আজ আমরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছি। আমাদের দাবি, জামালপুর ডিগ্রী কলেজে কোন বহিরাগত লোক নয় জামালপুরের স্থানীয় কাউকে অভিভাবক হিসাবে নিয়োগ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা জামালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন মৃধা ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগে উল্লেখ করা হয়, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ডিগ্রী কলেজে অভিভাবক হিসেবে একজনকে নাম প্রস্তাব করে জাতীয় বিশ^বিদ্যালয়
(ভিসি) বরাবর পাঠানোর নির্দেশনা এসেছে। গত ২ সেপ্টেম্বর বালিয়াকান্দি থেকে মশিউল আযম চুন্নুর নেতৃত্বে বহিরাগতরা কলেজ শিক্ষার্থীদের মারধরসহ বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করে ওই কলেজের অধ্যক্ষকে অভিভাবক হিসাবে নিজের
নাম প্রস্তাব করার জন্য নির্দেশ দেন। এতে ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে।
এ প্রসঙ্গে জামালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন মৃধা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা লিখিত একটি অভিযোগ দিয়েছে। আসলে এটা আমার হাতে নয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হবে। তাদের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মরধরসহ বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড

১

গোয়ালন্দে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

২

পাংশায় নসিমনের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু 

৩

তফ‌সি‌লের আগেই জ‌মে উঠে‌‌ছে রাজবাড়ীতে ব‌্যবসায়ী স‌মি‌তির নির্বাচনী প্রচারানা

৪

তিন দিন ধ‌রে নি‌খোঁজ রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়‌কের মামা‌তো ভাই

৫

পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৬

পাংশায় মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়

৭

রাজবাড়ীতে শিশু ধর্ষনের দায়ে একব্যাক্তি গ্রেপ্তার

৮

গোয়ালন্দে ভেজা বালি বহন করায় ৬টি ড্রাম ট্রাককে শাস্তি

৯

গোয়ালন্দে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১০

জনবল সংকটে রাজবাড়ীর প্রাণিসম্পদ দপ্তর, ৬৯ পদের ৩৭ টিই শূন্যে

১১

রাজবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষনের দায়ে বাবার যাবৎজীবন কারাদণ্ড

১২

রাজবাড়ীতে কৃষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৩

গোয়ালন্দে মসজিদে ওসি’র মাদকবিরোধী বক্তব্য

১৪

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হান্নানকে ওএসডি

১৫

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহন মন্ডলের দাফন সম্পন্ন

১৬

পাংশায় ৬৫ লাখ টাকার জুয়েলারি চুরি মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১৭

পাংশায় পুকুরে বিষ দিয়ে কৃষকের ৩ লাখ টাকার মাছ নিধন

১৮

পাংশায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৯

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

২০