রাজবাড়ীতে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি, পুষ্টি ও ফলমেলা চলছে - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৭ জুন ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি, পুষ্টি ও ফলমেলা চলছে

Oplus_131072

স্টাফ রিপোর্টার : “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই স্লোগানে রাজবাড়ীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ব্যতিক্রমধর্মী কৃষি প্রযুক্তি, পুষ্টি ও ফলমেলা।
বৃহস্পতিবার (২৬ জুন) রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে ২৮ জুন পর্যন্ত।
আয়োজকরা জানান, অপ্রচলিত ও দেশীয় ফলের সঙ্গে জনসাধারণকে পরিচিত করানো, এসব ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নিরাপদ ও টেকসই ফল উৎপাদন কৌশল তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। মেলায় প্রায় অর্ধশতাধিক দেশি-বিদেশি জাতের ফল প্রদর্শন করা হয়েছে। এর পাশাপাশি কৃষি প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী দিকও তুলে ধরা হয়েছে।
জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, রাজবাড়ীতে বছরে প্রায় ২ হাজার হেক্টর জমিতে ২৭ হাজার মেট্রিক টন ফল উৎপাদন হয়। অথচ জেলার বাৎসরিক চাহিদা রয়েছে প্রায় ৪৩ হাজার ৫০০ মেট্রিক টন। ফলে প্রতি বছর প্রায় ১৬ হাজার ৫০০ মেট্রিক টন ফল ঘাটতি রয়ে যায়। এই ঘাটতি পূরণে জেলার বিভিন্ন অঞ্চলে ফলের বাগান বৃদ্ধি পাচ্ছে এবং চাষে আগ্রহী হচ্ছেন অনেক কৃষক।
জেলা প্রশাসক বলেন, “দেশীয় ফলের পুষ্টিগুণ এবং কৃষি প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম বলেন, “জেলায় প্রচলিত ও অপ্রচলিত মিলিয়ে ৩৮ প্রজাতির ফল চাষ হচ্ছে। দেশীয় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল চাষে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য।”
স্থানীয় কৃষক, শিক্ষার্থী, গবেষক ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্য লক্ষ করা গেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০