রাজবাড়ীতে যুবদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৭ জুন ২০২৫, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে যুবদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

Oplus_131072

কামাল হোসেন : রাজবাড়ী পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় গাছের চারা রোপণ করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছেলে জেলা বিএনপির সাবেক সদস্য অর্ণব নেওয়াজ মাহমুদ হৃষিৎ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সামসুল আলম খান শাহিন, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার জামান রাজীব, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সেলিম ও সাধারণ সম্পাদক মো. রুবেলসহ যুবদল, কৃষক দল ও বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
বক্তব্যে অর্ণব নেওয়াজ মাহমুদ হৃষিৎ বলেন, “পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের টেকসই জীবনের জন্য মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০