কালুখালী‌তে মিথ্যা মামলায় গ্রেফতার ‌শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ জুলাই ২০২৫, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালী‌তে মিথ্যা মামলায় গ্রেফতার ‌শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী কালুখালীতে মিথ‌্যা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারকৃত কালিকাপুর সামলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প‌তিবার বিকা‌ল  সাড়ে ৪টার দি‌কে কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ডে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। প্রতিবাদ সভায় কালুখালী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মুর্শিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল খালেক, রহমত আলী, কামাল হোসেন, সাখাওয়াত হোসেন, হাবিবুর রহমান, শাহিনুর রহমান, কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, এনামুল হক, জিল্লুর রহমান, ফজলুর রহমান প্রমুখ। এ সময় কালুখালী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা সামলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ক‌রে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে কালুখালী উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি পেশ করেন শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, গত ২৮ জুন শনিবার সকালে তার নিজ বাড়ি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চড়আফড়া গ্রাম থেকে যৌথ বাহিনীর হা‌তে অস্ত্র ও গু‌লিসহ শিক্ষক র‌বিউল আলম গ্রেফতার হন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড

১

গোয়ালন্দে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

২

পাংশায় নসিমনের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু 

৩

তফ‌সি‌লের আগেই জ‌মে উঠে‌‌ছে রাজবাড়ীতে ব‌্যবসায়ী স‌মি‌তির নির্বাচনী প্রচারানা

৪

তিন দিন ধ‌রে নি‌খোঁজ রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়‌কের মামা‌তো ভাই

৫

পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৬

পাংশায় মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়

৭

রাজবাড়ীতে শিশু ধর্ষনের দায়ে একব্যাক্তি গ্রেপ্তার

৮

গোয়ালন্দে ভেজা বালি বহন করায় ৬টি ড্রাম ট্রাককে শাস্তি

৯

গোয়ালন্দে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১০

জনবল সংকটে রাজবাড়ীর প্রাণিসম্পদ দপ্তর, ৬৯ পদের ৩৭ টিই শূন্যে

১১

রাজবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষনের দায়ে বাবার যাবৎজীবন কারাদণ্ড

১২

রাজবাড়ীতে কৃষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৩

গোয়ালন্দে মসজিদে ওসি’র মাদকবিরোধী বক্তব্য

১৪

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হান্নানকে ওএসডি

১৫

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহন মন্ডলের দাফন সম্পন্ন

১৬

পাংশায় ৬৫ লাখ টাকার জুয়েলারি চুরি মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১৭

পাংশায় পুকুরে বিষ দিয়ে কৃষকের ৩ লাখ টাকার মাছ নিধন

১৮

পাংশায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৯

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

২০