গোয়ালন্দে হাসপাতালে রোগীর চাপ, হিমশিম ডাক্তার ও স্বাস্থ্যকর্মী - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১২ জুলাই ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে হাসপাতালে রোগীর চাপ, হিমশিম ডাক্তার ও স্বাস্থ্যকর্মী

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ হাসপাতালে বেড়েছে রোগীর চাপ ৫০ শয্যার হাসপাতালে ৮৫ জনের উপর রোগী ভর্তি ফলে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের। বিশেষ করে ডায়রিয়া, জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি সেই সাথে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

শনিবার (১২ জুলাই) দুপুর বারোটায় সরজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের বেডে জায়গা নেই, বারান্দায়, প্রবেশ পথে এবং অপারেশন থিয়েটারের যাওয়ার খালি জায়গায় কোথাও তিল ধারণের ঠাই নেই। এসময় হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম কে দেখা যায় রাউন্ড দিতে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল ৭৫ জন রোগী ভর্তি থাকলেও বারোটা পর্যন্ত আরও দশজন ভর্তি হয়েছে। তখনও নিচে অনেক কে ভর্তি স্লিপ হাতে উপরে যেতে দেখা যায় বিশেষ করে মহিলা ওয়ার্ডে কোন বেড না থাকায় বাড়ি থেকে বিছানার চাদর নিয়ে এসে অনেকেই চিকিৎসা নিচ্ছেন। অধিকাংশ রোগী জ্বর, ডায়রিয়া ও পেট ব্যাথা নিয়ে ভর্তি হয়েছে। শিশুদের ও জ্বর ও ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছে। এছাড়া একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে তবে ডাক্তারদের শংকা ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে পারে।

হাসপাতালে পেট ব্যাথা ও জ্বর সংক্রান্ত জটিলতায় ভর্তি হয়েছেন ছোট ভাকলার শরিফা বেগম। গতকাল রাতে ভর্তি হলেও তিনি কোন সিট পাননি তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে তবে ডাক্তার আসছিল চিকিৎসা দিচ্ছেন বলে জানান তিনি। রেহেনা বেগম তার মেয়ে নিয়ে গত দুদিন হাসপাতালে ভর্তি আছেন তিনি হাসপাতালের বারান্দায় সিট পেয়েছেন।

জমসের গতকাল সন্ধ্যায় মেয়েকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করিয়েছেন তিনি অপারেশন থিয়েটারে ঢোকার খালি জায়গায় বেডে জায়গা পেয়েছেন। তিনি বললেন ডাক্তার রাতেও আসছিল আবার সকালেও ছিল। ডাক্তার, নার্স কি করবে এতো রোগী হাটার জায়গা নাই তবু তারা চেষ্টা করছে, জানান তিনি।

গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে বেশির ভাগ রোগী ভর্তি হচ্ছে জ্বর, ডায়রিয়া নিয়ে এবং একজন ডেঙ্গু রোগী আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মাত্র ছয় জন ডাক্তার এখানে। এতো রোগী নিয়ে হিমশিম খেলেও সবাই চেষ্টা করছে। তবে সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং বাড়ির আশেপাশে পরিস্কার রাখতে হবে। তাছাড়া গরমের মধ্যে সবাইকে খাওয়া দাওয়ার ব্যাপারে নজর দিতে বাশি বা পচা খাবার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১০

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১১

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১২

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৩

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৪

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৫

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৭

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৮

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৯

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

২০