রাজবাড়ীতে এনসিপি'র পদযাত্রা অনুষ্ঠিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে এনসিপি’র পদযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়ার জুলাই পদযাত্রা’র ১৭তম দিনে রাজবাড়ীতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজবাড়ী শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক প্রাঙ্গণে শুরু হয় পদযাত্রা পরবর্তী সভা। বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সভায় অংশ নেন।

সভায় জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আইনী, রাজনীতিক, জনতার রায় নিয়ে নিষিদ্ধ করতে হবে। মুজিববাদী আদর্শের মাধ্যমে সারা দেশে হত্যা, খুন, নির্যাতন করেছে। এ কারণে মুজিববাদী আদর্শ থেকে রক্ষা করতে বাংলাদেশকে রক্ষা করতে হবে। তাদের হাত থেকে রক্ষার জন্য কাজ করছি। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে সমাবেশ হবে। এ সমাবেশ সফল করবেন। এ পদযাত্রার উদ্দেশ্য জেলায় জেলার সমস্যা চিহিৃত করা। আমরা জীবনের ভয় করি না। গত বছরের জুলাই থেকে রাজপথে নেমেছি। নতুন দেশ গঠন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, গতকাল একটা দল অপেক্ষা করছিল, কখন আমরা মারা যাই।  আমাদের উপর যারা হামলা করেছিল, ঢাকায় বসে বসে তারা কি করেছে আপনারা দেখেছেন। বসুন্ধরা মিডিয়া ভাড়ায় খাটে। তারা আওয়ামী লীগের ভাড়ায় খাটছে। তারা মনে করেছিল আমাদের হত্যা করলেই তারা মুক্ত। আবু সাঈদকে হত্যার পর হাজার হাজার আবু সাঈদ হয়েছিল। আমাদের বাংলাদেশ সেদিন থেকেই, সেই মুহুর্ত থেকে ঘুরে দাড়াবে। যেদিন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নির্মুল হবে। রাজনীতি ঠিক করতে হবে, যতদিন পর্যন্ত নিষিদ্ধ জঙ্গি গোষ্টি আওয়ামী লীগ থাকবে, ততদিন আমরা যুদ্ধ চালিয়ে যাবো। আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ বির্নিমাণে তরুন সমাজকে দায়িত্ব নিতে হবে। আমরা যদি মারা যাই, আপনারা এ দায়িত্ব পালন করবেন।

এনসিপি’র উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় এসময় সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির মূখ্য সমন্বয়কারী নাসির উদ্দীন পাটওয়ারী, এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডা. তাজনুভা জাবীন, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মোঃ আতাউল্লাহ, আরিফুল ইসলাম সহ নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০