জুলাই আগস্টে শেখ হাসিনা নীল নকশায় ছাত্র-জনতাকে হত্যা করেছে -রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই আগস্টে শেখ হাসিনা নীল নকশায় ছাত্র-জনতাকে হত্যা করেছে -রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক

রুবেলুর রহমান : রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু বলেছেন, জুলাই আগস্টে শেখ হাসিনা নীল নকশা করে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে এবং বর্তমানে কিছু ছোট ছোট রাজনৈতিক দল দেশে অরাজকতা করার চেষ্টা করছে।  কিন্তু এশিয়ার বৃহত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন‌পি দেশকে অস্থিতিশীল করতে দেবে না।

শুক্রবার বিকেলে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান এবং শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপি আয়োজিত মৌন মিছিল শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। লিয়াকত আলী বাবু বলেন, গত ১৭ বছরে আমাদের ৫০ লক্ষ নেতাকর্মীদের নামে মামলা হয়েছিল এবং হাজার হাজার নেতাকর্মী কারা বরণ করেছে। আন্দোলনে গিয়ে নির্যাতন, গুলি ও হামলায় রাস্তায় লুটিয়ে পড়ে অনেকে লাশ হয়েছে, তবুও বাড়িতে ফিরে যায় নাই। আমরা ১৭ বছর রাস্তায় ছিলাম।  এ সময় কেউ খায় নাই, কেউ ঘুমায় নাই আবার কেউ পরিবারের সাথে দেখা করতে পারে নাই এবং কেউ বছরের পর বছর জেল খেটেছে। এদেশের স্বাধীনতা রক্ষা ও উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করে। তাই আমরা সবাইকে আহ্বান জানাই, আপনারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসুন। সবাই একত্রিত থাকবেন, একত্রিত থাকলে আমাদের শক্তি বৃদ্ধি পাবে এবং আমরা আমাদের দাবি আদায়ের সফল হব। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শহরে একটি মৌন মিছিল বের করা হয়। মৌন মি‌ছিল‌টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন। এ সময় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সালাম মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রহমান, সদস‌্য স‌চিব শা‌হিনুর রহমান শা‌হিনসহ জেলা বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০