গোয়ালন্দে প্রবাসী আল-আমিন হত্যার মূল পরিকল্পনাকারীসহ দুই আসামি গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে প্রবাসী আল-আমিন হত্যার মূল পরিকল্পনাকারীসহ দুই আসামি গ্রেপ্তার

Oplus_131072

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর প্রবাসী আল-আমিন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) পাবনার আমিনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, পাবনা জেলার আমিনপুর থানার কোমরপুর গ্রামের আলাউদ্দিন শেখ ওরফে আলো মৃধার ছেলে শাহ আলী ওরফে শাহ আলম ওরফে আলম শেখ (৩৮) এবং সাগরকান্দি গোবিন্দপুর গ্রামের মো. মোরশেদ সরদারের ছেলে মো. রুবেল সরদার ওরফে দাদা রুবেল (৩৭)। শনিবার (২৬ জুলাই) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

মামলার বিবরণ অনুযায়ী, নিহত প্রবাসী আল-আমিন পাবনার আমিনপুর থানার সিদ্দিকনগর রামনারায়ণপুর গ্রামের বাসিন্দা। গত ২৫ এপ্রিল সকালে তিনি তার আত্মীয়দের সঙ্গে রাজবাড়ীর ঢালার চরে এক পাত্রী দেখতে যান। দুপুরে ফেরার পথে তার ফুপাতো বোন জামাই মেঘা সরদার তাকে মোটরসাইকেলে করে গোয়ালন্দ উপজেলার রাখালগাছি বাজারে নিয়ে যান।

সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একই উপজেলার আব্দুস সালাম ঠান্ডু, জুয়েল রানা ও আরও কয়েকজন চারটি মোটরসাইকেলযোগে এসে আল-আমিনকে মারধর করে এবং ছুরিকাঘাত করে যমুনা নদীতে ফেলে দেয়। পরদিন (২৬ এপ্রিল) সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মামা লিটন কাজী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওসি রাকিবুল ইসলাম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাহবুবুল করিম সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় পাবনার আমিনপুর থানার কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ নম্বর আসামি শাহ আলী এবং সন্দেহভাজন আসামি রুবেল সরদারকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মেঘা সরদার, আব্দুস সালাম ঠান্ডু, জুয়েল রানা, শাকিল এবং ছোট রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০