বালিয়াকান্দিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

স্টাফ রিপোর্টার : দোকানের বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে রাজবাড়ী বালিয়াকান্দির জামালপুরে নরেশ রায় নামে এক মুদি দোকানির দোকান ভাঙচুর ও মালামাল সহ নগদ টাকা লুটপাঠের অভিযোগ উঠেছে স্থানীয় যুবক রাব্বু‌ল খান (২৫) বিরুদ্ধে।

সোমবার (২৮ জুলাই) বেলা ১১ টার দিকে বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের ঘটনা ঘটে। অভিযুক্ত রাব্বুল ওই এলাকার সোলেমান খার ছেলে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী নরেশ অভিযোগ ক‌রে ব‌লেন, রাব্বুল ছেলেটা খারাপও উশৃঙ্খল প্রকৃতির এবং সে এর আগে আমার দোকান থে‌কে বা‌কি খে‌য়ে টাকা দেয় নাই। গতকাল আবার এসে বা‌কি চাইলে আমা‌র ছে‌লে আগের বা‌কি টাকা চায়। তখন আমার ছে‌লের সা‌থে বাক‌বিতন্ডা শুরু ক‌রে। এক পর্যা‌য়ে আমি এসে তা‌কে ঝা‌মেলা না ক‌রে বা‌ড়ি চ‌লে যে‌তে বল‌লে, সে আমা‌কে আমার জাত তু‌লে অকথ‌্য ভাষায় গালি ও মারার হুম‌কি দি‌য়ে চ‌লে যায়। এর‌ কিছুক্ষণ পর ‌ক্রিকেট খেলার এক‌টি স্ট‌্যাম্প নি‌য়ে এসে আমার দোকা‌নে হামলা চা‌লি‌য়ে শো‌কেজ, চা‌য়ের কাপ ভাঙচুর সহ মালমাল তছনছ ক‌রে এবং ক‌্যা‌শ বা‌ক্সে থাকা নগদ ৩৭ হাজার টাকা ও ১৬ প‌্যা‌কেট সিগা‌রেট লুট ক‌রে নি‌য়ে যায়। তখন সে আমার ৩ ও ১০ বছ‌র বয়সী দু্ইটি ছে‌লে‌কে মারার জন‌্য তারা ক‌রে‌। যাবার সময় সে হুম‌কি দি‌য়ে যায়, এ নি‌য়ে কিছু কর‌লে এদেশ থে‌কে মে‌রে আমাদের ভার‌তের ন‌রেন্দ্র মো‌দির কা‌ছে পা‌ঠি‌য়ে দে‌বে।

তিনি আরো বলেন, এই ব্যবসা করে আমার সংসার চলে, এখন আমি কিভাবে চলবো। এতে আমার প্রায় দুই লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। এখন আমিসহ আমার পু‌রো পরিবার ভ‌য়ে আছি। গতকাল এ বিষয়ে থানায় লি‌খিত অ‌ভি‌যোগ দি‌লেও আজ দুপুর ১২টা পর্যন্ত পু‌লিশ বা থানা থে‌কে কেউ আসে নাই। এছাড়া আজ সকালে এলাকার গণ‌্যমান‌্য ব‌্যা‌ক্তি‌দের সাম‌নেও ওই ছে‌লে ও ওর বাবা আমাকে মেরে ফেলার হুম‌কি দি‌য়ে‌ছে। মুলত সংখ্যালঘু হওয়ায় আমার উপরে এ হামলা হয়েছে। এর আগেও ওই ছেলে আমার দোকানের সাটার কুপিয়েছে। এখন আমি সহ পু‌রো পরিবার খুব ভয়ে আছি। তাই নিরাপত্তাসহ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার চাই।

বা‌লিয়াকা‌ন্দি থানার ওসি মোঃ জামাল উদ্দিন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইননাগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১০

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১১

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১২

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৩

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৪

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৫

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৬

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৮

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৯

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

২০