রাজবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৯ অগাস্ট ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

Oplus_0

স্টাফ রিপোর্টার : “আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” প্রতিপাদ্যে রাজবাড়ীতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

শনিবার (৯ আগস্ট) সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর ত্রিপুরা আদিবাসী পল্লীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কারিতাস বরিশাল অঞ্চলের আইডিপিডিসি প্রকল্পের সহযোগিতায় সকালে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন আদিবাসী নেতা অশোক কুমার রায়। এতে বক্তব্য রাখেন আদিবাসী নেতা বাদল চৌধুরী, কারিতাস বাংলাদেশের আইডিপিডিসি প্রকল্পের রাজবাড়ী সিডিও বার্থলোমিও গোমেজ, সিডিএ মিন্টু সাহা ও সুমন বাগদী।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সঠিকভাবে ব্যবহার করা গেলে আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বড় ভূমিকা রাখা সম্ভব। তারা আদিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও আইনি প্রতিকূলতার কথাও তুলে ধরেন। বক্তারা আরও বলেন, আদিবাসীদের আইনি সুরক্ষা, জমির অধিকার, শিক্ষা এবং প্রযুক্তিগত দক্ষতা নিশ্চিত হলে তাদের জীবনমান উন্নত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারবে।

সভাপতির বক্তব্যে অশোক কুমার রায় বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আগরতলা থেকে পালিয়ে আমাদের ত্রিপুরা সম্প্রদায় রাজবাড়ীর বারবাকপুরে এসে বসবাস শুরু করে। নানা প্রতিকূলতা পেরিয়ে আমরা মূলধারার জীবনে মিশে গেছি, কিন্তু এখনও নানা সমস্যার মুখোমুখি হচ্ছি। সম্প্রতি আমাদের এক সদস্য জমি বিক্রি করতে গেলে সাব-রেজিস্টার তার জমির রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানান, এবং কেন রেজিস্ট্রি হয়নি তারও কোনো কারণ জানাননি। এটি সরাসরি অন্যায়, আমরা এর সমাধান চাই।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০