সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৯ অগাস্ট ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ

কামাল হোসেন : সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলাসহ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বেলা সারে  ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন, রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, একুশে টেলিভিশন ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের সাংবাদিক আজু শিকদার, দৈনিক সংবাদের বালিয়াকান্দি প্রতিনিধি সঞ্জিত দাস, আমাদের সময়ের জেলা প্রতিনিধি সোহেল রানা, চ্যানেল ২৪-এর নিজস্ব প্রতিবেদক সুমন বিশ্বাস, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি দেবাশিস বিশ্বাস, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মাসুদ রেজা শিশির, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও জনকণ্ঠের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি আলী আল মামুন, আমার সংবাদের জেলা প্রতিনিধি কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, আমার দেশের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মানবকণ্ঠের জেলা প্রতিনিধি কবির হোসেন।

এর আগে সকাল সাড়ে ১০ টায় একই দাবিতে রাজবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে পৃথক মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল হিরণ, সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক ও আবু মুসা বিশ্বাস। এছাড়াও এতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড ক্রমেই বেড়ে যাচ্ছে। সাংবাদিক নির্যাতন ও হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০