রাজবাড়ী সদর হাসপাতা‌লে স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২০ অগাস্ট ২০২৫, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী সদর হাসপাতা‌লে স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার :  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে রাজবাড়ী সদর ও ‌পৌর স্বেচ্ছাসেবক দ‌লের যৌথ আয়োজনে রাজবাড়ী সদর হাসপাতাল প্রাঙ্গনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন নেতাকর্মীরা। প‌রে তারা হাসপাতাল প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষ‌ধি গাছের চারা রোপন করেন। এ সময় রাজবাড়ী জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের আহ্বায়ক আব্দুল মা‌লেক খান, সদস‌্য স‌চিব তু‌হিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, জাহাঙ্গীর আলম, আবু তা‌লেত, সদস‌্য এ‌্যাডঃ মাসুদুর র‌শিদ, সদর উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের সভাপ‌তি অ‌শোক কুমার সরকার, সি‌নিয়র সহ-সভাপ‌তি জহুরুল ইসলাম নরুন্নবী, যুগ্ম সম্পাদক শ‌হিদুল ইমলাম মে‌হেদী, বিল্লাল হো‌মেন, পৌর স্বেচ্ছা‌সেবক দ‌লের আহ্বায়ক সাইফূল আলম মামুনসহ দলটির অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন। এদিকে প‌রিস্কার প‌রিচ্ছন্নতা ও বৃক্ষ‌রোপণ শে‌ষে হাসপাতা‌লের ওয়ার্ড প‌রিদর্শন ক‌রে রোগী ও তা‌দের মানের খোঁজ খবর নেন স্বেচ্ছা‌সেবক দল নেতাকর্মীরা।

রাজবাড়ী জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের সদস‌্য স‌চিব তু‌হিনুর রহমান ব‌লেন, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখলে মানুষের মানসিকতা ও মন ভাল হয়। ভাল প‌রি‌বেশ থাক‌লে মানুষ ভালোভাবে অক্সিজেন নিতে পারে। আজ রাজবাড়ীর মত সারা‌দে‌শে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কর‌ছে স্বেচ্ছা‌সেবক।দল। আমা‌দের এরকম কর্মকাণ্ড দেখে যেন প্রত্যেকটা অফিস আদালত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। হাসপাতা‌লে মানুষ সেবা নি‌তে আসে। প‌রিস্কার প‌রিচ্ছন্ন থাক‌লে মানুষ ভাল সেবা নি‌তে পার‌বে এবং ভাল বোধ কর‌বে। আমি মনে করি সারা বাংলাদেশে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তি‌নি আরও ব‌লেন, হাসপাতা‌লের সেবার মান একেবারেই খারাপ। তত্বাবধায়‌কের রু‌মে গি‌য়ে এক ঘন্টা তা‌কে পাই নাই। জনগ‌নের ভো‌টে বিএন‌পি ক্ষমতায় আস‌লে সবার সাথে আলোচনা ক‌রে সবার মান বৃ‌দ্ধি করা হ‌বে।

রাজবাড়ী জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের আহ্বায়ক আব্দুল মা‌লেক খান ব‌লেন, আমাদের দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে গতকাল আমরা র‍্যালী করার দলীয় কার্যাল‌য়ে গাছ লা‌গি‌য়ে ডাস্টবিডি স্থাপন ক‌রে‌ছি। এরাই ধারাবাহিকতায় আজকে আমরা রাজবাড়ী সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন অ‌ভিযান এবং বৃক্ষ‌রোপণ কর্মসূচি পালন করে‌ছি। প্রতিষ্ঠার পর থে‌কে দুর্যোগের মানুষে বিপদে পাশে দাঁড়াতে আমরা এই কার্যক্রম পরিচালিত করছি। আশা কর‌ছি এই ধর‌নের কার্যক্রমের মাধ্যমে সবাই ভালো থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০