দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

রাজবাড়ী থেকে প্রকাশিত দৈনিক রাজবাড়ী কণ্ঠের প্রকাশক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রাজবাড়ীর সর্বস্তরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরে পুলিশ সুপারের নিকটও স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. খান মোঃ জহুরুল হক। এসময় জেলার শতাধিক প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলেন, রাজবাড়ী জেলা থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খান গত ৫ আগস্ট রাজধানী ঢাকার উত্তরায় সক্রিয় অংশগ্রহণ, নিজের অর্থে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মধ্যে খাবার পানি ও কোমল পানীয় বিতরণ করেন। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সক্রিয় সমর্থক হিসেবে বিভিন্নভাবে অংশগ্রহণের পরও একটি স্বার্থান্বেষী মহল ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করার মানসে প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খানকে উদ্দেশ্যমূলক রাজধানী ঢাকার মিরপুর, সাভার থানার দুইটি মামলায় আসামীভূক্ত করা হয়েছে। এছাড়া রাজবাড়ীর কালুখালী সহ বিভিন্ন থানায় বিভিন্ন ব্যক্তিকে দিয়ে কাল্পনিক ঘটনা উল্লেখে মামলা দায়েরের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমরা রাজবাড়ীর সাংবাদিক সমাজ সুস্পষ্টভাবে বলতে চাই, ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কোন ব্যক্তি জড়িত থাকলে তার বিরুদ্ধে মামলা দায়ের সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আমাদের কোন কথা নেই। কিন্তু কোন ঘটনার সাথে ন্যূনতম সম্পৃক্ততা নেই এমন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় আমরা হতবাক ও বিস্মিত। কারণ প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খান নিজের চোঁখের চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত দেশের বাইরে অবস্থান করেন এবং উমরা হজ্ব পালনের উদ্দেশ্যে গত ৬ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত সময়কাল দেশের বাহিরে অবস্থান করেন। কিন্তু দেশের বাইরে অবস্থানকালীন সময়ের ঘটনা উল্লেখে মামলা দায়ের ও আসামীর শ্রেণীভুক্ত করার ঘটনা সত্যিই অনভিপ্রেত। রাজবাড়ীর সাংবাদিক সমাজের পক্ষ থেকে এহেন ঘটনার তীব্র নিন্দা এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে উল্লেখিত মামলা সমূহ থেকে অব্যাহতির দাবী জানাচ্ছি। নইলে আইনের শাসন ও ন্যায় বিচার বাধাগ্রস্ত হয়ে পড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০