রাজবাড়ীতে দুই মোটরসাইকেলে চার বন্ধুর প্রতিযোগিতা, গাড়িচাপায় নিহত ২ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে দুই মোটরসাইকেলে চার বন্ধুর প্রতিযোগিতা, গাড়িচাপায় নিহত ২

স্টাফ রিপোর্টার : দুটি মোটরসাইকেলে চার বন্ধু বের হন ঘুরতে। ফেরার পথে মেতে ওঠেন গতির প্রতিযোগিতায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়, আরোহীরা সিটকে পড়েন মহাসড়কে। এ সময় অন্য গাড়ির চাপায় দু’জন নিহত হন। আহত হন বাকি দু’জন।

গত রোববার রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাজবাড়ীর কালখালী উপজেলার বাংলাদেশ হাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতররা হলেন- পাংশা উপজেলার মৈশালা পালপপাড়া গ্রামের অসিত বিশ্বাসের ছেলে স্বাধীন বিশ্বাস ও কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমলা গ্রামের আবু বক্কারের ছেলে মো. আরিফ হোসেন কাজল। আহতরা হলেন- পাংশা পৌর এলাকার মজিবর রহমানের ছেলে শাওন ও একই এলাকার জয়দেব কুমারের ছেলে দীপ। আহতদের মধ্যে শাওনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, রাতে চার বন্ধু দুই মোটরসাইকেলে ঘুরতে বের হন। পাংশা থেকে রাজবাড়ী গিয়ে আবার পাংশায় ফিরছিলেন তারা। একপর্যায়ে তারা প্রতিযোগিতায় মেতে ওঠেন। বাংলাদেশ হাট নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে তারা মহাসড়কে ছিটকে পড়েন।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুটি মোটরসাইকেলের মধ্যে প্রতিযোগিতা চলছিল। একপর্যায়ে সংঘর্ষ হলে মহাসড়কে ছিটকে পড়েন চার বন্ধু। ওই সময় অজ্ঞাত কোনো যান তাদের চাপা দেয়। এতে দু’জন ঘটনাস্থলেই মারা যান। সুরতহাল শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনী পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০