কালুখালীতে গণপিটুনীতে একজনের মৃত্যু - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৪, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে গণপিটুনীতে একজনের মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে নাজমুল মোল্যা (৩৫) নামে এক ব্যাক্তির গণপিটুনীতে মৃত্যু হয়েছে। নাজমুল মোল্লা ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পূর্ব গাড়াখোলা গ্রামের মৃত আহম্মেদ মোল্লার ছেলে।
শনিবার ভোরে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে এ কালুখালীতে হত্যার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা বলেন, রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ীতে কয়েকদিন পূর্বে নাজমুল মোল্যা বেড়াতে আসে। গত শুক্রবার রাতে স্থানীয় আনোয়ার মুন্সির বাড়ীর মোটর চুরি হয়। এর আগের বৃহস্পতিবার রাতে অপর এক ব্যক্তির বাড়ীর সামনের ট্রান্সফরমার চুরি হয়। যে ট্রান্সফরমারটি শনিবার ভোর ৪ টার দিকে নাজমুল মোল্যা সহ অপর দুইজন বহন করে নিয়ে যাচ্ছিলেন। ট্রান্সমিটার নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলে। তারা ধাওয়া দিয়ে নাজমুলকে আটক করতে পারলেও অপর দুইজন চোর পালিয়ে যায়। এসময় ধৃত নাজমুলকে গণপিটুনী দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে শনিবার সকাল ৯টার দিকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় নাজমুলের মৃত্যু হয়।
নিহতের স্ত্রী আন্না বেগম বলেন, ২ দিন আগে তার স্বামী কালুখালীর মাধবপুর গ্রামে বেড়াতে আসে। পুর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাতে  ১০-১২ জন দূর্বত্ত তাকে পিটিয়ে গুরুতর আহত করে। শনিবার সকালে তারা আমার স্বামীকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফেলে পালিয়ে যায়। নার্সরা তাকে হাসপাতালে ভর্তি করলে সে মারা যায়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, নাজমুল মোল্যার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির প্রস্তুতির ১১টি মামলা রয়েছে। নাজমুল একজন পেশাদার চোর। তার লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০