কালুখালীতে মাইক্রোবাসে তল্লাশিতে ১৯ কেজি গাঁজাসহ দুইজন আটক - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে মাইক্রোবাসে তল্লাশিতে ১৯ কেজি গাঁজাসহ দুইজন আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাইক্রোবাসে তল্লাশি করে ১৯ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার দিবাগত রাতে কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে চেক পোস্ট স্থাপন করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মেহেরেপুর জেলার সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল বারীর ছেলে তোফাজ্জেল (৪৫) এবং ওই এলাকার দিঘীরপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে মো. রিজন।
র‌্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করা হয়। পরে রাত সোয়া ২ টার দিকে মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশি চালিয়ে মাইক্রোবাস থেকে ১৯ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় মাইক্রোবাসে থাকা ২ জনকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।
ফরিদপুর র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকর জানান, গ্রেপ্তাকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। এ ঘটনায় গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০