রেজাউল করিম বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেজাউল করিম বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে

স্টাফ রিপোর্টার ॥ জনতার আদালত পাঠকমেলার যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম আরজুর স্মরণসভা বুধবার বিকেলে সদর  উপজেলার রামকান্তপুর রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকেন। তেমনি রেজাউল করিম আরজু তার কর্মের মধ্যেই বেঁচে থাকবেন। একজন সাদা মনের মানুষ, নিরাহঙ্কারী ও সদালাপী মানুষ ছিলেন আরজু। খুব কাজপাগল মানুষ ছিলেন। তার মত নিঃস্বার্থ মানুষ আজ সমাজে বিরল। রেজাউল করিম আরজু সত্যিকার অর্থেই একজন ভালো মানুষ। কিন্তু মারণব্যাধী ক্যান্সার তাকে বাঁচতে দেয়নি। বক্তারা রেজাউল করিম আরজুর প্রতি শ্রদ্ধা জানান একই সাথে ক্যান্সার সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
জনতার আদালত পাঠকমেলার আহ্বাায়ক শাহ মুজতবা রশীদ আল কামালের সভাপতিত্বে বক্তৃতা করেন দৈনিক জনতার  আদালতের সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাজাহান, প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকার, শিশু রাজ্যের অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, মৃগী শহীদ দিয়ানত কলেজের শিক্ষক অপূর্ব দাস, রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের সম্পাদক মুক্তার হোসেন, চিত্রশিল্পী গোলাম আলী, জনতার আদালত পাঠকমেলার যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, সদস্য সচিব শামসুন্নবী জুয়েল, স্থানীয় বাসিন্দা মো. রাজু, মো. সোহান, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক রবিউল রবি, রাবেয়া কাদের পাঠাগারের তত্ত্বাবধায়ক বাসন্তী রানী, ছাত্রী শ্রেয়া প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন জনতার আদালতের ব্যবস্থাপনা সম্পাদক এজাজ আহম্মেদ।
জনতার আদালত সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেন, সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ড প্রসারের লক্ষ্যেই পাঠকমেলার সৃষ্টি হয়েছে। সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ লক্ষ্য অর্জিত হতে পারে। পাঠকমেলা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। রেজাউল করিম আরজু স্মরণে বলেন, তিনি একজন সমৃদ্ধ ু রুচিশীল মানুষ ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক জনতার আদালতের নির্বাহী সম্পাদক সৌমিত্র শীল চন্দন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০