রাজবাড়ীতে বিএনপি নেতৃবৃন্দের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বিএনপি নেতৃবৃন্দের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন

কামাল হোসেন : রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। আজ বিজয়া দশমীর দিন। এদিন রাজবাড়ী শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে অ্যাড. আসলাম মিয়া রাজবাড়ী শহরের বিবেকানন্দ হরিজন পল্লীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে তিনি শহরের অন্যান্য পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
পরিদর্শনে অ্যাড. আসলাম মিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মো. লিয়াকত আলী বাবু, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, অ্যাড. আসলাম মিয়ার সহধর্মিণী ফরিদা ইয়াসমিন শিখাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অ্যাড. আসলাম মিয়া বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। এই উৎসব আমাদের সবার। আমরা চাই সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করুক। বিএনপি সবসময় দেশের সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। আগামী দিনগুলোতেও আমরা সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সবসময় পাশে থাকব।”
এর আগে তিনি রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনের জন্য আয়োজক ও স্থানীয়দের ধন্যবাদ জানান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০