মা ইলিশ রক্ষা অ‌ভিযা‌নের প্রথম দিনই নৌকা শূন‌্য রাজবাড়ীর পদ্মা নদী - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৪ অক্টোবর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মা ইলিশ রক্ষা অ‌ভিযা‌নের প্রথম দিনই নৌকা শূন‌্য রাজবাড়ীর পদ্মা নদী

রু‌বেলুর রহমান : আজ থেকে ২২ দি‌নের জন‌্য নদীতে শুরু হ‌য়ে‌ছে মা ইলিশ সংরক্ষণ অ‌ভিযা‌ন। অ‌ভিযা‌নের প্রথম দিনই রাজবাড়ীর পদ্মা নদীর অংশ নে‌ৗকা শূন‌্য হ‌য়ে প‌ড়েছে।

শ‌নিবার সকাল থে‌কে বিকাল পর্যন্ত রাজবাড়ীর কালীতলা, গোদার বাজার, উড়াকান্দা, অন্তার‌মোড়সহ পদ্মা নদী তীরবর্তী বি‌ভিন্নস্থান ঘুরে এমন চিত্র দেখাযায়। এ সময় বে‌শির ভাগ জে‌লেরা তাদের মাছ ধরা নে‌ৗকা নদীর পাড়ে ভি‌রি‌য়ে জাল টে‌নে তোলার পাশাপাশি অ‌নে‌ক‌কে নে‌ৗকা ও জাল মেরামত কর‌তে দেথা‌গে‌ছে। এদি‌কে মা ইলিশ সংরক্ষণ অ‌ভিযান শুরু হ‌লেও এখন পর্যন্ত সরকারী সহায়তার চাল বা অন কোন সহায়তা পান নাই রাজবাড়ীর কোন‌ জে‌লে প‌রিবার।

রাজবাড়ী জেলা মৎস‌্য  কর্মকর্তার কার্যালয় সু‌ত্রে জানা‌গেছে, ইলিশ মাছ ধরার সা‌থে সর্ম্পৃক্ত রাজবাড়ী জেলার মোট নিবন্ধিত জেলের সংখ‌্যা ৫ হাজার ৭৭৭ জন। এরমধ্যে ৫ হাজার ৪৯৭ জন জেলে পরিবারকে ২৫ কেজি হারে চাল প্রদা‌নের বরাদ্দ এসে‌ছে।

রাজবাড়ী জেলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল হক ব‌লেন, আজ থে‌কে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অ‌ভিযান শুরু হ‌য়েছে। অ‌ভিযান সফল কর‌তে স‌চেতনতামূলক কার্যক্রম প‌রিচালনা করা হ‌য়েছে এবং এখনও চল‌ছে।  এছাড়া জেলা ও উপ‌জেলা প্রশাস‌ন, পুলিশ, নে‌ৗপু‌লিশ, কোষ্টগার্ডসহ অন‌্যান‌্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সহ‌যো‌গিতায় নদী‌তে নিয়‌মিত অ‌ভিযান, মোবাইল কোর্ট প‌রিচা‌লিত হ‌বে। সবার সহ‌যো‌গিতায় এবা‌রের অ‌ভিযান সফল হ‌বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০