রাজবাড়ী জেলা ছাত্রদলের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৮ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী জেলা ছাত্রদলের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ঐতিহা‌সিক ৭ই ন‌ভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজবাড়ী‌তে আলোচনা সভা ক‌রে‌ছে ছাত্রদল। শনিবার (৮ নভেম্বর) দুপু‌রে রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আয়োজ‌নে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপ‌তিত্ব ক‌রেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান। এতে সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্যারিস হো‌সে‌নের সঞ্চালনায় বক্তব‌্য রা‌খেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক আতিক শিকদার, সদর উপজেলা ছাত্রদ‌লের সভাপ‌তি সো‌হেল প্রামা‌নিক প্রমুখ। এসময় জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। এ দিনে সৈনিক-জনতার বিপ্লবে দেশপ্রেমিক চেতনার বিজয় হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে দেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেন। তাই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ ভা‌বে কাজ কর‌তে হ‌বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১০

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৩

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৫

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৬

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

১৭

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

১৮

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১৯

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

২০