গোয়ালন্দে জাতীয় প্রাণিসম্পদ ও প্রদর্শনী অনুষ্ঠিত - Rajbari
জহুরুল ইসলাম হালিম
২৬ নভেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে জাতীয় প্রাণিসম্পদ ও প্রদর্শনী অনুষ্ঠিত

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ ও প্রদর্শনী–২০২৫। বুধবার (২৬ নভেম্বর) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে শুরু হয় দিনব্যাপী এ প্রদর্শনী।

উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে, প্রাণিসম্পদ অধিদপ্তরের এলডিডিপি (প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস। তিনি র‍্যালির মাধ্যমে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরে আলোচনা সভা ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল কাদের, উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হফিজুল ইসলাম প্রমূখ।

দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীতে অর্ধশতাধিক খামারি অংশ নেন। এখানে স্থান পায় মোট ৩০টি স্টল, যেখানে প্রদর্শিত হয় বিভিন্ন জাতের পশু-পাখি আধুনিক খামার ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবনী প্রাণিসম্পদ পণ্য দেশীয় জাত সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন উপকরণ প্রদর্শনী মাঠজুড়ে ছিল খামারিদের উদ্যোগ, আধুনিক প্রযুক্তির প্রদর্শনী, আলোচনা সভা ও প্রাণিসম্পদ উন্নয়নে করণীয় নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০