ওমান প্রবাসী জাহাঙ্গীর পে‌ল রাজবাড়ী-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন - Rajbari
রুবেলুর রহমান
২৮ নভেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওমান প্রবাসী জাহাঙ্গীর পে‌ল রাজবাড়ী-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহ‌নের রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আস‌নে গণঅ‌ধিকার প‌রিষদ থেকে ম‌নোনয়ন দেওয়া হ‌য়েছে ওমান প্রবাসী জাহাঙ্গীর খান‌কে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন এই প্রার্থীর নাম ঘোষণা করেন।

জাহাঙ্গীর খান রাজবাড়ী জেলা গণঅধিকার প‌রিষ‌দের যুগ্ম আহ্বায়ক  এবং তি‌নি গোয়ালন্দ পৌরসভার ১ নং ওয়া‌র্ডের বা‌সিন্দা। দীর্ঘ ১৬ বছর তি‌নি স্ব-প‌রিবা‌রে ওমা‌নে র‌য়েছেন।

জানা‌গে‌ছে, তরুণ প্রজন্মের প্রত্যাশা ও স্থানীয় জনগণের সমর্থন এবং অন‌্যান‌্য দিক বি‌বেচনা ক‌রে ওমান প্রবাসী জাহাঙ্গীর খান‌কে প্রার্থী করা হ‌য়েছে। ত‌বে এই আস‌নে গণঅ‌ধিকার প‌রিষ‌দের জেলা শাখার সদস‌্য স‌চিব মোঃ র‌বিউল আযম ম‌নোনয়ন ফরম সংগ্রহ ক‌রে জমা দি‌য়েছ‌লেন। এদি‌কে রাজবাড়ী-২ আস‌নে এখন প্রার্থী ঘোষনা ক‌রে নাই দল‌টি।

গণঅ‌ধিকা‌রের পাশাপা‌শি নির্বাচ‌নে প্রতিদ্বন্দীতার জন‌্য এই আস‌নে ইতিম‌ধ্যে প্রার্থী ঘোষনা ক‌রে‌ছে বিএন‌পি-জামায়াতসহ বেশ ক‌য়েক‌টি দল। এই আস‌নে বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য, জেলা বিএন‌পির সা‌বেক সভাপ‌তি ও সা‌বেক এম‌পি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জামায়াত ইসলামীর জেলা জামায়াতের আমির এ্যাড. মোঃ নুরুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা শাখার আমির মাওলানা ইলিয়াছ মোল্লা‌ প্রার্থী ঘোষনা করা হ‌য়েছে । এদি‌কে এখন পর্যন্ত প্রার্থী দেয় নাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলা‌মি আন্দোলন সহ অন‌্যান‌্য রাজ‌নৈতিক দল।

মনোনয়নপ্রাপ্ত ওমান প্রবাসী জাহাঙ্গীর খান‌ ব‌লেন, দীর্ঘ ১৬ বছর আমি স্ব-প‌রিবা‌রে ওমা‌নে থা‌কি এবং সেখা‌নে আমার ব‌্যবসা আছে। আমি কোন রাজ‌নৈ‌তিক দ‌ল কর‌তাম না। গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ভাই ওমানে আস‌লে আমি তা‌কে সময় দিতাম এবং তার সা‌থে বি‌ভিন্নস্থা‌নে যেতাম। সে সময় নু‌র ভাইয়ের দেশপ্রেম ও মানু‌ষের প্রতি ভালবাসা‌ দে‌খে আমার রাজনী‌তি করার আগ্রহ জাগে। যার ফলশ্রু‌তি‌তে ২০২৩ সা‌লে গণঅধিকার প‌রিষ‌দের রাজনী‌তি‌তে যোগদান ক‌রি। ত‌বে রাজনী‌তি‌তে আসার আগে থে‌কেই আমি গোয়াল‌ন্দের মস‌জিদ, মাদ্রাসা, এতিমখানাসহ অসহায় মানু‌ষের পা‌শে থে‌কে সহ‌যো‌গিতা ক‌রে আস‌ছি। তি‌নি আরও ব‌লেন, এই দে‌শের রাজনী‌তি ভাল না, যারা বড় বড় নেতা তারা দল ক‌রে বি‌দে‌শে টাকা পা‌ঠি‌য়ে বা‌ড়ি-গা‌ড়ি ক‌রে। কিন্তু আমরা দেশ‌ ও দে‌শের জনগণকে নি‌য়ে ভাবি বিধায় বি‌দে‌শের টাকা দে‌শে পাঠা‌ই এবং দে‌শের জনগণ‌কে নি‌য়ে কিছু করার চিন্তা ক‌রি। সবার মত আমারও স্বপ্ন আছে এবং স্বপ্ন দে‌খি রাজবাড়ী সদর ও গোয়ালন্দ বাসী‌কে নি‌য়ে। নেতাকর্মী ও জনগ‌ণের ভালবাসায় সে স্বপ্ন পুরন কর‌তে চাই। আশা কর‌ছি ভাল কিছু হ‌বে। ম‌নোনয়ন পাওয়া নি‌য়ে আমা‌দের দ‌লে কোন দ্বন্দ নাই। আগামী বৃহস্প‌তিবার আমি দে‌শে এসে সকলস্ত‌রের নেতাকর্মী‌কে সা‌থে নি‌য়ে নির্বাচনী কাজ শুরু কর‌বো ইনশাল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০