নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন সৈনিক শামীম রেজা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন সৈনিক শামীম রেজা

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি সৈনিক শামীম রেজাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সকালে ঢাকার সেনানিবাসে জানাজা শেষে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে নিহত সৈনিকের মরদেহ রাজবাড়ীতে আনা হয়। দুপুর পৌনে ২টার দিকে কালুখালী মিনি স্টেডিয়াম এলাকায় হেলিকপ্টারটি অবতরণ করে। পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহটি মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামে তার নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও এলাকাবাসী তাকে শেষবারের মতো দেখার সুযোগ পান। পরে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

শামীম রেজার বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামে। তার বাবার নাম আলমগীর ফকির। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। দেড় বছর আগে তার বিয়ে হয়, তবে কোনো সন্তান নেই।

জানা গেছে, শামীম রেজা ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। চলতি বছরের ৭ নভেম্বর তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে সুদানে যান। দায়িত্ব পালনকালে গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই শহরে একটি ড্রোন হামলায় তিনি নিহত হন।

এলাকার বীর সন্তানকে একনজর দেখতে এদিন তার বাড়ি ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন। পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০