প্রতিবাদ গা‌ন ও জাতীয় সংগীতে‌র মাধ‌্যমে রাজবাড়ী‌তে প্রতিবাদ সভা ও মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিবাদ গা‌ন ও জাতীয় সংগীতে‌র মাধ‌্যমে রাজবাড়ী‌তে প্রতিবাদ সভা ও মানববন্ধন

উদী‌চি, ছায়ানট কার্যালয় ও গণমাধ‌্যম অ‌ফি‌সের ব‌র্বরোচিত হামলা, ভাঙচু‌র ও অ‌গ্নিসং‌যো‌গের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে প্রতিবাদী গান ও মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়েছে।

বুধবার সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে রাজবাড়ী প্রেসক্লা‌বের সাম‌নের সড়‌কে রাজবাড়ী সাংস্কৃ‌তিক  ঐক‌্য প‌রিষদ ও উচী‌চি শিল্পী‌গোষ্ঠ‌ী জেলা সংস‌দের যৌথ আয়োজ‌নে এই প্রতিবাদী গান ও মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়। এতে উচী‌চি শিল্পী‌গোষ্ঠ‌ী রাজবাড়ী জেলা সংস‌দের সভাপ‌তি প্রফেসর শংকর চন্দ্র সিনহা’র সভাপ‌তি‌ত্বে জেলা ক‌মিউনিস্ট পা‌র্টির সভাপ‌তি আব্দুস সামাদ মিয়া, চিত্রশিল্পী গোলাম আলী, জেলা নাগ‌রিক ক‌মি‌টির সাধারন সম্পাদক ফ‌কির শাহাদত হো‌সেন, জেলা ওয়ার্কাস পার্টির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অরুন কুমার সরকার, জেলা উদীচী শিল্পগোষ্ঠীর সাধরন সম্পাদক এজাজ আহ‌ম্মেদ, সাংগঠ‌নিক সম্পাদক ধী‌রেন্দ্রনাথ দাস উপ‌স্থিত ছি‌লেন। সভা সঞ্চালনা ক‌রেন, সাংবা‌দিক শমীত্র শীল চন্দন। এ সময় প্রতিবাদ, প্রতিবাদী গান ও জাতীয় সংগী‌ত প‌রি‌বে‌শিত হয়। গান প‌রিবেশন ক‌রেন, ধা‌রেন্দ্রনাথ দাস, বাউল শিল্পী আব্দুল আওয়াল ও রেজোয়ান।

বক্তারা সাম্প্রতিক সম‌য়ে দে‌শে হত‌্যা, নির্যাতন, ছায়ানট কার্যাল‌য়সহ গণমাধ‌্যম অফি‌সে হামলা ও ভাঙচু‌রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে ব‌লেন, দে‌শের সংস্কৃ‌তি টি‌কি‌য়ে সকল‌কে এক‌ত্রিত হ‌য়ে রাজপ‌থে নামতে হ‌বে। সবাই একতাবদ্ধ থাকলে দুস্কু‌তিকারীরা টিক‌তে পার‌বে না। দ্রুত এই দুস্কৃ‌তিকারী‌দের চি‌হিৃত ক‌রে আইনের আওতায় আনতে হ‌বে। অন‌্যথ‌ায় তারা রাজপ‌থে নে‌মে আন্দোলন কর‌বেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০