রাজবাড়ী-২ আস‌নে দা‌খিলকৃত ১২ প্রার্থীর ম‌ধ্যে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ, ৫ জ‌নের বা‌তিল ঘোষনা - Rajbari
রু‌বেল‌ুর রহমান
৩ জানুয়ারী ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী-২ আস‌নে দা‌খিলকৃত ১২ প্রার্থীর ম‌ধ্যে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ, ৫ জ‌নের বা‌তিল ঘোষনা

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌ন উপল‌ক্ষে রাজবাড়ী-২ (২১০) (পাংশা, বা‌লিয়াকা‌ন্দি ও কালুখালী) সংসদীয় আস‌নে দা‌খিলকৃত ১২ জন প্রার্থী‌র ম‌ধ্যে ৭ প্রার্থীর ম‌নোনয়ন পত্র বৈধ ও ৫ প্রার্থীর ম‌নোনয়ন পত্র বা‌তিল ঘোষনা করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার দুপু‌রে জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে প্রার্থীতা যাচাই বাছাই শে‌ষে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রির্টা‌নিং অ‌ফিসার সুলতানা আক্তার এ ঘোষনা দেন।

রাজবাড়ী-২ আস‌নে বৈধ প্রার্থীরা হ‌লেন, বিএন‌পির হারুন-অর-র‌শিদ, সতন্ত্র সা‌বেক এম‌পি মোঃ না‌সিরুল হক সাবু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ হারুন-অর-র‌শিদ, জাতীয় পা‌র্টির মোঃ স‌ফিউল আজম খান, গণঅ‌ধিকার প‌রিষদের জা‌হিদ শেখ, এন‌সি‌পির জা‌মিল হিজাজী, খেলাফত মজ‌লিসের কাজী মিনহাজুল আলম।

অপর‌দি‌কে এই আস‌নে ম‌নোনয়ন বা‌তিলকৃত প্রার্থীরা হ‌লেন, ইসলামী আন্দোলনের মোহাঃ আব্দুল মা‌লেক, বাংলা‌দেশ খেলাফত মজ‌লিসের মোহাম্মদ কুতুব উদ্দিন, সাংস্কৃ‌তিক মু‌ক্তিজোটের মোঃ আব্দুল মা‌লেক মন্ডল, সতন্ত্র মোঃ মুজা‌হিদুল ইসলাম ও সতন্ত্র সো‌হেল মোল্লা। ঋণ খেলাপীসহ হলফনামায় যথাযথ ভাবে পুরন না করাসহ ভুল ত্রু‌টি থাকায় তা‌দের ম‌নোনয়ন পত্র অবৈধ ঘোষনা করা হয়।

যাচাই-বাছাই কার্যক্রমে রাজবাড়ী স্থানীয় সরকারের উপপরিচালক ড. মোঃ মাহমুদুল হক, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার তাপস কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান উদ্দিন এবং ব‌্যাংক কর্মকর্তা, প্রার্থী ও তা‌দের সমর্থক সহ অনে‌কে উপ‌স্থিত ছি‌লেন।

রাজবাড়ী-২ আসনের মোট ভোটার সংখ‌্যা র‌য়ে‌ছে ৫ লক্ষ ৫৯ হাজার ৬৯৩ জন। এরম‌ধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৮৫ হাজাার ৬০৯ জন, ম‌হিলা ২ লক্ষ ৭৪ হাজার ৭৯ জন ও হিজড়া ৫ জন এবং ভোট কেন্দ্র র‌য়ে‌ছে ১৯৮ টি। এই আস‌নের বা‌লিয়াকা‌ন্দি‌তে ১‌টি, কালুখালী‌তে ১‌টি ও পাংশায় ২‌টি নতুন ভোট কেন্দ্র করা হ‌য়ে‌ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১০

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১১

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১২

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৩

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৫

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৬

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৭

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

১৮

রাজবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত

১৯

রাজবাড়ীতে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

২০