পাংশা সরকারি কলেজের বার্ষিক র্ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন - Rajbari
মাসুদ রেজা শিশির 
৮ জানুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশা সরকারি কলেজের বার্ষিক র্ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী খান সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে  অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম, পিপিএম। এ সময় আরো  উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম, পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আহ্বায়ক এ.কে. এম মনোয়ারুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন, সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সাবেক ভিপি হাবিবুর রহমান রাজাসহ কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা।

দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

১

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

২

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

৩

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

৪

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

৫

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

৬

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

৭

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

৮

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

৯

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

১০

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১২

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

১৩

কালুখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৪

নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৫

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

১৭

গোয়ালন্দে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৮

‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট’ যানবাহন থেকে নেমে ফেরিতে উঠায় ভোগান্তি

১৯

কর্মকর্তা-কর্মচারী ছাড়া তালাবদ্ধ রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

২০