রেভারেন্ড পল মুন্সীর স্মরণে কালুখালীতে সিএসএস এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প - Rajbari
কামাল হোসেন
২০ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রেভারেন্ড পল মুন্সীর স্মরণে কালুখালীতে সিএসএস এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

এনজিও সংগঠন সিএসএস-এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে রাজবাড়ীর কালুখালীতে দিনব্যাপী মা ও শিশু রোগবিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় কালুখালী সিএসএস কার্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান। ক্যাম্পে মা ও শিশু রোগ বিষয়ে চিকিৎসাসেবা প্রদান করেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার গাইনি অ্যান্ড অবস (এমবিবিএস, ঢাকা; এফসিপিএস শেষ পর্ব), ডা. রুতাবা রহমান লিমা। এ সময় উপস্থিত ছিলেন কালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শাহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালুখালী শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. আবুল মোল্লা। সার্বিক সহযোগিতায় ছিলেন এবিএম রমজান গাজী এবং শাখার সকল লোন অফিসারবৃন্দ। দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় ও দুস্থ প্রায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান বলেন, সিএসএস-এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী মহোদয় আজীবন অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করেছেন। তার উদ্যোগেই সিএসএস-এর মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হয়েছিল। তিনি আরও বলেন, “আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ ও মানবিক দর্শনকে ধারণ করেই আমরা এসব কার্যক্রম পরিচালনা করছি। এই উদ্যোগের মাধ্যমে তিনি আমাদের মাঝেই বেঁচে থাকবেন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০