গোয়ালন্দে দুই মাদকসেবীর কারাদণ্ড - Rajbari
জহুরুল ইসলাম হালিম
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে দুই মাদকসেবীর কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ দুই মাদকসেবিকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত দুই মাদকসেবি হলো— আরমান ও জীবন। তাদের দুজনের বাড়ি গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায়। অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খান আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন। আদালত আরমানকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই ধারায় জীবনকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকমুক্ত সমাজ গঠনে গোয়ালন্দে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০