শ্রীপুর স. প্রা. বিদ্যালয়ের নৈশ প্রহরীর বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুর স. প্রা. বিদ্যালয়ের নৈশ প্রহরীর বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ

রাজবাড়ী পৌর শহরের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ও কাম প্রহরী আলতাফ হোসেনের বিরুদ্ধে প্রধান শিক্ষকের অফিস কক্ষে নারী নিয়ে অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে রবিবার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে রাজবাড়ী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে।
লিখিত অভিযোগে বলেন, গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে বহিরাগত মহিলা সহ অবস্থান করে দপ্তরী কাম প্রহরী মোঃ আলতাফ হোসেন। বিষয়টি স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা বুঝতে পেরে প্রধান শিক্ষকের অফিস রুমের সামনে সামনে যায়। ওই সময় তারা দেখে ভেতর থেকে রুমটির সিটকানী আটকানো। এসময় অনেক ডাকাডাকির পর দপ্তরী কাম প্রহরী মোঃ আলতাফ হোসেন রুমটি খোলে এবং ভেতরে থাকা ওই মহিলা ও আলতাফ হোসেনকে দেখতে পায়। পরে এলাকাবাসী মোবাইল ফোনে ওই মহিলা ও আলতাফ হোসেনের বক্তব্যেসহ ভিডিও ধারণ করে।
এ বিষয়ে অভিযুক্ত দপ্তরী কাম প্রহরী আলতাব হোসেনের সাথে মুঠোফোন যোগাযোগ করে তার বক্তব্যে জানতে চাইলে তিনি দুই মিনিট পরে কথা বলবেন বলে ফোনটি কেটে দেন। পরে আবারও যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
রাজবাড়ী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নারগিস জাফরী বলেন,  শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী আলতাফ হোসেন বিরুদ্ধে নারী কেলেংকারীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০