দৌলতদিয়া ট্রাজেডি : চতুর্থ দিনেও উদ্ধার অভিযান, পন্টুন সরিয়ে তল্লাশি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৮ মার্চ ২০২৬, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া ট্রাজেডি : চতুর্থ দিনেও উদ্ধার অভিযান, পন্টুন সরিয়ে তল্লাশি

রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় অভিযান শুরু করে উদ্ধারকারী দল।

উদ্ধার কার্যক্রম জোরদার করতে ফেরিঘাটের পন্টুন সরিয়েও নদীর তলদেশে তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি স্পিডবোট দিয়ে আশপাশের বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে, কোনো মরদেহ ভেসে গেছে কি না তা খতিয়ে দেখতে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল যৌথভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করছে। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় মরদেহ স্রোতের সঙ্গে ভেসে যাওয়ার আশঙ্কা থাকায় সম্ভাব্য সব স্থানে তল্লাশি জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের আশঙ্কা থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, “উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে কোনো নিখোঁজ ব্যক্তি থাকলে তাকে খুঁজে বের করা যায়।” তিনি আরও জানান, সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০