বিরম্বনা এড়া‌তে পাংশায় ও‌য়েল এ্যাপসে তেল সরবরাহ শুরু - Rajbari
রুবেলুর রহমান
১ এপ্রিল ২০২৬, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিরম্বনা এড়া‌তে পাংশায় ও‌য়েল এ্যাপসে তেল সরবরাহ শুরু

সারা‌দে‌শের মত রাজবাড়ী‌তেও চল‌ছে জ্বালা‌নি তেল সংকট। সমস্যা সমাধান ও বিনা প্রয়োজ‌নে একাধিকবার তেল নেওয়া থেকে বিরত রাখ‌তে  রাজবাড়ীর পাংশায় ও‌য়েল এ‌্যাপ‌সের মাধ‌্যমে তেল সরবরাহ শুরু ক‌রেছে উপ‌জেলা প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) সকা‌লে পাংশা ফি‌লিং স্টেশ‌নে ও‌য়েল এ‌্যাপ‌সের এই পাইল‌টিং কার্যক্রম শুরু ক‌রেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ রিফাতুল হক। এই কার্যক্রম পাংশার সুগন্ধা‌ ফি‌লিং স্টেশ‌নেও চল‌বে। এ সময় এ‌্যাপ‌সের মাধ‌্যমে পে‌ট্রোল পাম্প থে‌কে জ্বালানি তেল গ্রহণের সময় গাড়ির লাইসেন্স, প্লেট নাম্বার এবং গৃহীত তেলের পরিমান ডিজিটালি সংরক্ষণ করে রাখা হবে। এছাড়া গাড়ির বৈধ কাগজপত্র না থাক‌লে তা‌দেরকে কোনো প্রকার তেল সরবরাহ করা হবে না । একবার তেল নি‌য়ে যাবার পর পুনরায় আবার পাম্পে তেল নিতে আসলে এ‌্যাপ‌সের মাধ্যমে তা‌কে চিহ্নিত করা হ‌বে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সকাল থে‌কে রাজবাড়ী সদ‌রের রাজবাড়ী ও পলাশ ফি‌লিং স্টেশ‌নে তে‌লের অ‌পেক্ষায় পে‌ট্রোল পা‌ম্পের সাম‌নের সড়‌কে লম্বা সি‌রিয়াল দেখা‌গেছে।

পাংশা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ রিফাতুল হক জানান, এই পদ্ধ‌তির মাধ‌্যমে একা‌ধিকবার বা বিনা প্রয়োজ‌নে তেল নেবার প্রবনতা কম‌বে। সকাল থে‌কে ইতিম‌ধ্যে ১৪/১৫ জন‌ মোটর সাইকেল চালক‌কে চিহিৃত ক‌রে মোবাইল কো‌র্টের মাধ‌্যমে ব‌্যবস্থা গ্রহন করা হ‌য়েছে। পাংশার দুইটি ফি‌লিং স্টেশ‌নে এ‌্যাপ‌সের মাধ‌্যমে তেল সরবরাহ করা হ‌বে।

উল্লেখ‌্য, রাজবাড়ীর ৫ উপজেলায় ১০ ফিলিং স্টেশ‌ন র‌য়ে‌ছে। এরমধ্যে রাজবাড়ী সদ‌রে ৫‌টি, পাংশায় ২‌টি, কালুখালী‌, পাংশা ও গোয়াল‌ন্দে এক‌টি ক‌রে পে‌ট্রোল পাম্প র‌য়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

১০

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১১

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১২

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১৩

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১৪

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৫

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৬

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৭

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৮

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

২০