রাজবাড়ী সদর থানার পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০টি ওয়ারেন্টের বিপরীতে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, আলাদিপুর গ্রামের রুনু শেখের ছেলে মো. হৃদয় শেখ (২১), পাকুরিকান্দা গ্রামের মৃত ইসমাইল খাঁ’র ছেলে মো. ইব্রাহিম খাঁ, চর লক্ষীপুর গ্রামের আলামিন মন্ডলের স্ত্রী সুমি বেগম, একই গ্রামের মৃত আদু মন্ডলের ছেলে কুদ্দুস মন্ডল, রহমানের স্ত্রী বিলকিচ বেগম, সজ্জনকান্দা গ্রামের উজ্জ্বল কুমার কুন্ডুর স্ত্রী মুক্তিরানী রায়, বার্থা গ্রামের মো. ফজের আলীর ছেলে মো. আতাউর রহমান খোকন, কৃষ্ণপুর গ্রামের আবু বক্কারের ছেলে মো. সোহেল মোল্লা এবং খানখানাপুর গ্রামের মো. খোরশেদ শেখের ছেলে মো. রাসেল শেখ। গ্রেপ্তারকৃত সকলেই রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পূর্বে দায়ের করা বিভিন্ন মামলার প্রেক্ষিতে আদালত থেকে ওয়ারেন্ট জারি ছিল। এবং গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন