“নৌযান শুমারি সম্পন্ন করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে তথ্য সংগ্রহ, প্রচারণা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক নৌযান শুমারি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) সকাল ১০টার দিকে নৌযান শুমারি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিসংখ্যান অফিসার, তথ্য সংগ্রহকারীসহ নৌযান মালিক ও শ্রমিক উপস্থিত ছিলেন। পড়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন।
স্বাগত বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মোঃ রেজাউল করিম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ ইস হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এবারই প্রথম দেশে নৌযান শুমারি করা হচ্ছে। সমুন্দ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচালকারী সকল ইঞ্জিন চালিত নৌযান শুমারির আওতায় আনা হবে। তবে গণনার আওতার বাইরে থাকবে সেনা-নৌ ও বিমান বাহিনীর নৌযান। এ নৌযান শুমারি গণনা শুরু হবে আগামী ২০ আগষ্ট, চলবে ২৯ আগষ্ট পর্যপ্ত। প্রাথমিক তথ্যানুযায়ী দেশে মোট ইঞ্জিন চালিত নৌযান আছে ২ লক্ষ ৪৪ হাজার ৮০৮টি, ঘাট ভিত্তিক আছে ১ লক্ষ ৭৪ হাজার ৪৭টি ও খানা ভিত্তিক নৌযান আছে ৭০ হাজার ৭৬১টি। এরমধ্যে রাজবাড়ী জেলায় নৌযান রয়েছে ২ হাজার ৭৭৩ টি ।গণনার আওতায় আসবে মোট ২৫ ক্যাটাগরির নৌযান ।
মন্তব্য করুন