গোয়ালন্দে অবৈধ ভাবে সার পাচারের দায়ে জরিমানা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ অগাস্ট ২০২৬, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে অবৈধ ভাবে সার পাচারের দায়ে জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধ ভাবে কালো বাজারে ইউরিয়া সার বিক্রির দায়ে খন্দকার ফারুক হোসেন (৫৮) নামের এক সারের ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে গোয়ালন্দ বাজারের এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোয়ালন্দ বাজারের বিসিআইসি’র সারের ডিলার খন্দকার ফারুক হোসেন নিয়ম বহিভূত ভাবে নির্ধারিত এলাকার বাইরে ইউরিয়া সার কালো বাজারে বিক্রি করছিলেন। গোপন সূত্রে সংবাদ পেয়ে ওই সারের গুদামে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় ঘটনার সত্যতা পেয়ে সারের ডিলার খন্দকার ফারুক হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসার সৈয়দ রায়হানুল হায়দার।

এ বিষয়ে দন্ডপ্রাপ্ত সার ডিলার খন্দকার ফারুক হোসেন বলেন, আমার ঘরে ইউরিয়া সার বেশি থাকায় আমি সার গুলো অন্যত্র পাঠাচ্ছিলাম। অন্য উপজেলায় সার দেওয়া যাবেনা এটা আমার জানা ছিলোনা। এটা আমার ভুল হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার বলেন, আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করছি। এরই ধারাবাহিকতায় খন্দকার ফারুক হোসেন অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে ধরা পড়েছেন। তাকে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান জানান, নিয়ম বহিভূত ভাবে নির্ধারিত এলাকার বাইরে অবৈধ ভাবে সার বিক্রির দায়ে সারের ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ভবিষ্যতে তিনি আর এ ধরনের বে-আইনী কাজে যুক্ত না হওয়ার মুচলেকা আদায় করা হয়েছে।

উল্লেখ্য ২০২২ সালের ১২ সেপ্টেম্বর সার ডিলার খন্দকার ফারুক হোসেনকে সার বিক্রয়ে অনিয়ম ও পাচারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণপদকজয়ী রাজবাড়ীর কৃতিসন্তান সাঁতারু রাফিকে সংবর্ধণা

রাজবাড়ী‌তে স্বেচ্ছা‌সেবকদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালন

পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

পাংশায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীতে নৌযান শুমা‌রির র‌্যা‌লি ও সভা অনু‌ষ্ঠিত

গোয়ালন্দে অবৈধ ভাবে সার পাচারের দায়ে জরিমানা

রাজবাড়ীতে পৃথক অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালকের মৃত্যু

পাংশায় ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, আটক-১

পাংশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে টিন ও অর্থ বিতরণ

১০

গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১১

গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১২

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

১৩

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

১৪

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

১৫

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

১৬

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

১৭

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

১৮

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

১৯

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

২০