বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগষ্ট) বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে রাজবাড়ী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান ও সদস্য সচিব তুহিনুর রহমান এর নের্তেৃত্বে শহরে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান সহ অনেকে।
সভা বক্তারা বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তারেক রহমান সরকার ধাপে ধাপে জনগণের আক্ঙ্খা পুরন করে যাচ্ছে। এই উন্নয়ন দেখে একটি দলের সহ্য হচ্ছে না। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন এবং এই কারণে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। গনতন্ত্র ও ভোটের অধিকার নিয়ে তাদের আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না। ফলে ষড়যন্ত্র রুখতে সবার মধ্যে ঐক্য থাকতে হবে। এছাড়া স্বেচ্ছাসেবক দলে কখনও হাইব্রীড ছিল না, এখনও নাই আগামীতেউ থাকবে না।
মন্তব্য করুন