পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত  - Rajbari
মাসুদ রেজা শিশির
২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত 

রাজবাড়ীর পাংশা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দুদিন ব্যাপী ২০২৬-২৭ অর্থ বছরে রাজস্ব বাজেটের অর্থায়নে সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দুদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন নারী ও ২০ জন পুরুষ মোট ৪০ জন সুফলভোগী সদস্য অংশ গ্রহণ করেন। অংশ গ্রহণ কারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে ভার্চুয়ালি যোগদান করেন বিআরডিবির সদর দপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) নাদিরা হায়দার, রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন, রাজবাড়ীর বিআরডিবির উপ পরিচালক লুৎফুন নাহার, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাতুল হক, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) বিএম নূর মোহাম্মদ চঞ্চল প্রশিক্ষক হিসেবে দু দিন ব্যাপী তারা প্রশিক্ষণ প্রদান করেন।

মঙ্গলবার সমাপনী দিনে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি রাজবাড়ীর উপ-পরিচালক লুৎফুন্নাহার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বি এম নূর মোহাম্মদ চঞ্চল, বিআরডিবির চেয়ারম্যান প্রমুখ। দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষনার্থীরা সকলেই বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন, পাশাপাশি বিআররডিবি থেকে বিভিন্ন সময় তারা ঋণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন বলে আলোচনা সভায় অভিমত দেখতে করেন। এ সময় প্রশিক্ষনার্থীদের মধ্যে একটি করে বৃক্ষ প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

রাজবাড়ীতে যুবদ‌লের বিক্ষোভ

পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত 

পাংশায় মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

গোয়ালন্দে অতিরিক্ত পন্য পরিবহনের দায়ে ৫ ট্রাককে জরিমানা

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

১১

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

১২

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

১৩

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

১৪

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

১৫

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১৭

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৮

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৯

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

২০