রাজবাড়ী জেলা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী জেলা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা শ্রমিক দলের আয়োজনে কেন্দ্রীয় শ্রমিক দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মী সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি আঃ সালাম মোল্লা আলমের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টুর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর করিম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, কেন্দ্রীয় শ্রমিক দলের অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বিআইডিব্লিউটিসির শ্রমিকদলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, উত্তরা ব্যাংক সিবিএ সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পাংশার শ্রমিক নেতা সোহরাব হোসেন, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সাবেক প্রচার সম্পাদক আঃ রাজ্জাক, গোয়ালন্দ মোড় টেম্পুস্ট্যাণ্ডের শ্রমিক নেতা হারুন অর রশিদ, পাংশার শ্রমিক নেতা আবুল কালাম, গোয়ালন্দ মোড় শ্রমিক নেতা আমির গাজী প্রমুখ।
কর্মী সভায় বক্তাগণ বলেন, নতুন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে। রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের মধ্যে কোন বিভেদ থাকবে না। একটি কমিটি হবে, দ্বিধা বিভক্তি থাকবে না। নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত সকল অঙ্গ সংগঠনকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০