রাজবাড়ীর নতুন ডিসি জাহিদুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ নভেম্বর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর নতুন ডিসি জাহিদুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর

রাজবাড়ী জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিলেন নব নিযুক্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। আজ রোববার (০৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম এর আগে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব ছিলেন।

গত ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপনে তাকে রাজবাড়ীর ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি ১৯৭৯ সালের অক্টোবর মাসে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ চাঁদ মিঞা অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মা জাহানারা সুলতানা সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার অন্যতম কারিগর ছিলেন। তিন সন্তানের মধ্যে জাহিদুল ইসলাম সবার বড়।

ছাত্রজীবনে মেধার স্বাক্ষর রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পাশাপাশি আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে প্রথম বিভাগে রাশিয়ান ভাষায় ডিপ্লোমা অর্জন করেন। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৃত্তিতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনায় এমএসসি ডিগ্রী অর্জন করেন।২০০৬ সালে ২৫ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে লালমনিরহাটে যোগদান করেন। লালমনিরহাট ও নীলফামারী জেলার এনডিসি এবং গাইবান্ধার পলাশবাড়ী ও মৌলভীবাজার সদরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ ও নোয়াখালীর চাটখিলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতার জন্য ২০১৫ সালে কমলগঞ্জে জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন। পরবর্তীতে এক বছরের শিক্ষা ছুটিতে যুক্তরাজ্যে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০