রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় ৯জনের বিরুদ্ধে মামলা ॥ ২জন গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় ৯জনের বিরুদ্ধে মামলা ॥ ২জন গ্রেপ্তার

রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকায় তানভীর মিয়া (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। তানভীর মিয়া রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকার বাবু শেখের ছেলে ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ।

এ ঘটনায় বুধবার সকালে রাজবাড়ী সদর থানায় ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০জনকে আসামী করে মামলা দায়ের করেছেন নিহত তানভীরের মামা আলম শেখ। এ ঘটনায় পুলিশ বিনোদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে কাজল (২১) ও নতুন বাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ (৩০) কে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর)  রাত ৯ টার সময় রাজবাড়ী পৌর শহরের ৩নং ওয়ার্ড বিনোদপুর সার্বজনীন মন্দিরের পাশে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে তানভীর বাড়ির নিকটে থাকা একটি মুদি দোকানে গেলে সেখান থেকে তার প্রতিপক্ষের লোকজন ডেকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে । তাকে ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, রাত ১০ টার দিকে জানতে পেরেছি তানভীর শেখ (২২)  নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। পরবর্তীতে ফরিদপুরে নেওয়ার পথে সে মারা গেছে। এ ঘটনার রহস্য উদঘাটন নিয়ে পুলিশ কাজ করছে। একাধিক টিম মাঠে আছে। এটি নিয়ে আইন-শৃঙ্খলা যাতে কোনভাবেই অবনতি না ঘটে সেদিকে সতর্ক আছে পুলিশ। ধারনা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকান্ড হতে পারে। এ বিষয়ে বুধবার সকালে রাজবাড়ী সদর থানায় ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০জনকে আসামী করে মামলা দায়ের করেছেন নিহত তানভীরের মামা আলম শেখ। এ ঘটনায় পুলিশ বিনোদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে কাজল (২১) ও নতুন বাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ (৩০) কে গ্রেপ্তার করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০