কারাগার থেকে বিএসএস পরীক্ষায় রাজবাড়ীর সাবেক মেয়র তিতু - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারাগার থেকে বিএসএস পরীক্ষায় রাজবাড়ীর সাবেক মেয়র তিতু

রাজবাড়ীর সাবেক পৌর মেয়র মো. আলমগীর শেখ তিতু কারাগারে থেকেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএস পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর ১নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন এই আদেশ দেন। কারাবন্দি তিতুর পক্ষে আবেদনটি করেন রাজবাড়ী জেলা জজ আদালতের সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট মো. উজির আলী সেখ।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজবাড়ী অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৯ নভেম্বর থেকে সারাদেশে একযোগে বিএ/বিএসএস পরীক্ষা শুরু হবে। রাজবাড়ীর সাবেক মেয়র আলমগীর শেখ তিতু ডা.আবুল হোসেন কলেজের শিক্ষার্থী হিসেবে রাজবাড়ী সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও কারাগারে আটক থাকার কারণে আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারের অভ্যন্তরেই পরীক্ষায় অংশ নিতে হবে।

উল্লেখ্য, রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আলমগীর শেখ তিতুকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি এই মামলায় বিচারাধীন অবস্থায় কারাগারে আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০