যে দুই কারণে বাতিল হচ্ছে আরিফিন শুভর প্লট - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৪, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যে দুই কারণে বাতিল হচ্ছে আরিফিন শুভর প্লট

ঢালিউড অভিনেতা আরিফিন শুভকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশে সংরক্ষিত কোটায় ১০ কাঠা প্লট বরাদ্দ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এবার সেই প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

গত বছরের ২৭ নভেম্বর রাজউকের বোর্ডসভায় শুভসহ আরও কয়েকজনকে প্লট বরাদ্দের সিদ্ধান্ত হয়। এরপর ওই প্লটের বিপরীতে শুভ সরকার নির্ধারিত ফি জমা দিয়ে একটি চুক্তিপত্রও গ্রহণ করেন। কিন্তু সময়ের অভাবে তিনি এ প্লট রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে পারেননি। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় বদলে যায় অনেক হিসাব-নিকাশ। রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ প্লটগুলো নিয়ে নতুন চিন্তাভাবনা করছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে অভিনেতা আরিফিন শুভ ও চলচ্চিত্র প্রযোজক লিটন হায়দারের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজউক।

আরিফিন শুভর প্লট বাতিলের বিষয়টি নিয়ে রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার গণমাধ্যমকে বলেন, বিভিন্ন সময়ে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংরক্ষিত কোটায় বরাদ্দ করা প্লট বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা করে আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভকে বরাদ্দ দেওয়া রাজউকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে সাধারণ নিয়মে বরাদ্দ কোনো প্লট বাতিল হচ্ছে না।’

ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগালের নির্দেশনায় কাজ করেছিলেন আরিফিন শুভ। ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির পর্দায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে মাত্র ১ টাকা নিয়েছিলেন তিনি। তবে চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার পুরস্কার হিসেবে তাকে বিশেষ ব্যবস্থায় দেওয়া হয় ১০ কাঠা প্লট, যার বাজারমূল্য ১০ কোটি টাকারও বেশি। একইভাবে ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার প্রযোজক লিটন হায়দারও পূর্বাচলে ৩ কাঠা প্লট পেয়েছিলেন।

প্লট বাতিল ঠেকাতে আইনানুগ কোনো ব্যবস্থা নেবেন কি না জানতে যোগাযোগ করা হলে সাড়া দেননি শুভ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে কৃষকের পেঁয়াজের জমিতে দুর্বৃত্তদের হানা, তুলে ও কেটে নষ্ট চারা

১

গোয়ালন্দে অবৈধভাবে সার বিক্রি করায় দন্ড

২

রাজবাড়ীতে পোস্টঅ‌ফি‌সে রাখা আত্মসাতের টাকা ফেরতসহ বিচা‌রের দা‌বি‌তে গ্রাহক‌দের বিক্ষোভ

৩

পাংশায় দোকানের চাল কেটে আড়াই লাখ টাকার মালামাল চুরি

৪

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

৫

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

৬

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার

৭

পাংশায় বিশেষ অভিযানে মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড

৮

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে ছাত্রদ‌লের বিক্ষোভ

৯

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১০

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

১২

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

১৩

রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাৎ মামলা: সাত কর্মচারী কারাগারে

১৪

বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ দুইজন আটক

১৫

পাংশার রহিম হত্যা মামলায় সাদ্দাম হোসেনের যাবজ্জীবন কারাদন্ড 

১৬

সাহিত্যিক ও সাংবাদিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত

১৭

পাংশায় চেক প্রতারণার মামলায় যুবদল নেতা গ্রেফতার

১৮

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৯

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে নার্স স্ত্রী কারাগারে

২০