পদ্মা নদীতে জেলের জালে বিশাল কুমির - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা নদীতে জেলের জালে বিশাল কুমির

পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকারের একটি কুমির ধরা পড়েছে। কুমিরটি প্রায় ১১ ফুট লম্বা, আনুমানিক ২৫০ কেজি ওজন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোটা বালি ঘাটে পদ্মায় মাছ শিকারী শরিফুল ইসলামের জালে আটকা পড়ে কুমিরটি।

জেলে শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও তারা ৭ জনে মিলে পদ্মা নদীতে মাছ ধরতে যান। জাল ফেলার ঘন্টা খানেক পর জাল নৌকায় টেনে তুলতেই দেখেন বিশাল এক কুমির। তিনি বলেন, কয়েকমাস আগেই তারা পদ্মা-গড়াইয়ের মহনায় প্রথম কুমির দেখতে পান।

সরেজমিন গিয়ে দেখা গেছে, পদ্মা তীরে তালবাড়িয়া বালু ঘাটে কুমিরটি এনে রাখা হয়েছে। সেখানে হাজারো নারী-পুরুষ ও শিশুরা ভীড় করেছে। এ সময় কুমিরটি জালের সাথে জড়িয়ে ছিল। জেলেরা দড়ি দিয়ে মুখ ও হাত-পা বেঁধে রেখেছিল। জেলেরা জানান, কুমির জালে আটকা পড়লে তারা বন বিভাগে এবং মিরপুর থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন বিভাগের কুষ্টিয়া সদর রেঞ্জ অফিসার আতিয়ার রহমান, মিরপুর উপজেলার বন কর্মকর্তা জুয়েল আহমেদ ও ভেড়ামারা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম, বন বিভাগের স্টাফ কাজি গোলাম মাওলা।

কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তা আতিয়ার রহমান ও ভেড়ামারা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, কুমিরটি উদ্ধার করা হয়েছে। বিকেলে বন বিভাগের পিকআপ ভ্যানে করে কুমিরটিকে প্রাথমিক চিকিৎসার জন্য কুষ্টিয়া বন বিভাগ অফিসে নিয়ে যাওয়া হয়। পরে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কুমিরটিকে পদ্মা নদীতে অবমুক্ত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১০

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১১

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১২

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৩

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

১৫

৩৬ বছরের শিক্ষকতা শেষে মালতী রানী দাসকে রাজকীয় বিদায়

১৬

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

১৭

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

১৮

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

১৯

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

২০