পাংশায় যুবদল নেতা ফরহা‌দের উপর হামলার প্রতিবা‌দে বি‌ক্ষোভ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৫, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় যুবদল নেতা ফরহা‌দের উপর হামলার প্রতিবা‌দে বি‌ক্ষোভ

রাজবাড়ীর পাংশা উপজেলা যুবদ‌ল নেতা ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় ক‌মি‌টির সদস‌্য ফরহাদ হো‌সেন সোহা‌গ (৩০)’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবা‌দে বি‌ক্ষোভ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার বিকা‌লে পাংশা পাট্টার জা‌গির নতুন বাজার প্রাঙ্গ‌নে ইউনিয়ন যু্বদ‌লের আয়োজ‌নে এ বি‌ক্ষোভ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়। এতে পাট্টা ইউনিয়ন বিএন‌পির সা‌বেক সভাপ‌তি জহুরুল ইসলাম মুরাদের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, পাংশা উপ‌জেলা যুবদ‌লের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ। বি‌শেষ অতি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, কালুখালী উপ‌জেলা কৃষকদ‌লের আহ্বায়ক আনিছ মোল্লা, জেলা ছাত্রদ‌ল নেতা মোঃ স‌জিব রাজা প্রমূখ। সমা‌বেশ শে‌ষে যুবদল নেতা ফরহা‌দের উপর হামলাকারী‌ আওয়ামী সন্ত্রাসী‌দের গ্রেফতা‌র ও বিচা‌রের দা‌বি‌তে বি‌ক্ষোভ ক‌রে ইউনিয়ন যুবদলসহ অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা।এদিকে যুবদল নেতা ফরহাদের উপর হামলার ঘটনায় পাংশা ম‌ডেল থানা ও সেনা ক‌্যা‌ম্পে পৃথক দুইটি অ‌ভিযোগ দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

মামলার অ‌ভি‌যোগ সু‌ত্রে জানা‌গে‌ছে, পাংশা উপজেলা যুবদ‌ল নেতা ও জিয়া সাইবার ফোর্স  কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি ফরহাদ হো‌সেন সোহা‌গ মোটর সাইকেল যো‌গে গত বৃহস্প‌তিবার (১৬ জানুয়ারী) বিকা‌লে পাংশা যাবার প‌থে পাট্টার গোলবাড়ীতে তার গ‌তি রোধ ক‌রে সজল, রাজু, র‌নি, ম‌নিরুল বিশ্বাস, কালু বিশ্বাসসহ বেশ ক‌য়েকজন অকথ‌্য ভাষায় গা‌লিগালাজ কর‌তে থা‌কে। তখন সে তা‌দের গা‌লিগালাজ কর‌তে নি‌ষেধ কর‌লে তারা ক্ষিপ্ত হ‌য়ে কিলু-ঘু‌শি, বাঁ‌শের লা‌ঠি, লোহার রড দি‌য়ে এলোপাথা‌রি ভা‌বে মার‌ধোর শুরু ক‌রে। প‌রে তার পা‌য়ের রগ কাট‌তে যায় হামলাকারীরা এবং প‌কে‌টে থাকা ৩ লাখ ৩০ হাজার টাকা ও এক‌টি মোবাইল কে‌রে নি‌য়ে স‌্যামসাং ট‌্যাব ও মোটর সাইকেল ভাংচুর ক‌রে। সে সময় তার স‌্যালক কাউসার হো‌সেন এগি‌য়ে গে‌লে তা‌কেও মার‌ধোর ক‌রে তার গলায় থাকা এক‌টি স্ব‌র্ণের চেইন ছি‌নি‌য়ে খুন জখ‌মের হুম‌কি দি‌য়ে চ‌লে যায়।

আহত ফরহাদ হো‌সেন সোহা‌গ জানান, পূর্ব প‌রিক‌ল্পিত ভা‌বে তাকে হত‌্যার উদ্দে‌শ্যে তার উপর হামলা করা হ‌য়ে‌ছে। হামলাকারীরা  মুলত অ‌তিতে আওয়ামী লী‌গের রাজনী‌তি কর‌লেও এখন ক‌থিত বিএন‌পির নাম ভা‌ঙ্গি‌য়ে চল‌ছে। তা‌দের সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, দখল, লুটপাঠ, জোর জুলমে বাঁধা দেওয়ায় গতকাল বৃহস্প‌তিবার তার উপর হামলা হ‌য়ে‌ছে। এই হামলাকারী‌দে‌র বিরু‌দ্ধে ব‌্যবস্থা গ্রহন না করা হ‌লে এলাকার প‌রি‌বেশ আরও নষ্ট হ‌বে। দ্রুত তা‌দের গ্রেফতার ক‌রে অাইনের আওতায় আন‌তে যথাযথ কর্তৃপ‌ক্ষের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে গাঁজাসহ আটক ব্যাক্তির ১৪ দিনের কারাদণ্ড

১

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

২

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

৩

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

৪

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৫

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

৬

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

৭

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

৮

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

৯

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

১০

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

১১

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

১২

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

১৩

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১৫

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

১৬

কালুখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৭

নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

২০