নৌ পুলিশের অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৬জন গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৫, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নৌ পুলিশের অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৬জন গ্রেপ্তার

নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয় জনকে গ্রেফতার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি। এই সময় দুইটি ড্রেজার জব্দ করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়া চরে যমুনা নদীতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মো: হোসেন, আবু তালেব, মো: সাইদুল খান, মো: ইমাম হোসাইন, মো: সামাদ শেখ, মো: মুতছালিন বাহাদুর। আটককৃত ড্রেজার দুটির মূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌ পুলিশের একটি দল শুক্রবার (১৭জানুয়ারী) বিকালের দিকে আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুইটি ড্রেজারসহ ওই ছয় জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা রুজু করে শুক্রবার রাতে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে ‌জেলা উন্নয়ন সমন্ময় কমি‌টির সা‌থে অর্থ ও প‌রিকল্পনা উপ‌দেষ্টার মত‌বিনিময়

দৌলতদিয়ায় ভোগান্তিরোধে দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই -সংস্কৃতি প্রতিমন্ত্রী

মা-বাবার দ্বন্দ্বে নিষ্পাপ শিশু আল আকসার কান্না থামছে না

রাজবাড়ীতে তেলের পাম্পগুলোতে জ্বালানী তেলের সংকটে দূর্ভোগ

গোয়ালন্দে মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ

গোয়ালন্দে হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ

ঈদ যাত্রা : দৌলতদিয়া নৌপথে নিরাপত্তা জোরদারে নৌ পুলিশের মতবিনিময়

গোয়ালন্দে সাংবাদিকদের সম্মানে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিল

স্বেচ্ছায় রাজবাড়ী জেলা ট্রাক মা‌লিক স‌মি‌তির পদ থে‌কে সহ সাধারন সম্পাদক হিরুর পদত্যাগ

১০

`ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে ৪ কোটি পরিবারে পৌঁছানো হবে’

১১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ

১২

দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

বালিয়াকান্দিতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার

১৪

রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, নিঃস্ব হওয়ার পথে কৃষক

১৫

রোগীবান্ধব পরিবেশ গড়তে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

১৬

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

১৭

গোয়ালন্দে ভেজাল মশলা তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

১৮

গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৯

ঈদে দৌল‌ত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে থাক‌বে ক‌য়েকস্ত‌রের নিরাপত্তা ব‌্যবস্থা

২০