এবার জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিন্দুপাড়া পল্লী বাসির পাশে দাঁড়িয়েছেন রাজবাড়ী জেলা ছাত্রদল নেতা মেয়র প্রার্থী আরিফুল ইসলাম রোমান। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে তিনি বিন্দুপাড়া পল্লী পরিদর্শন করে পানি নিস্কাশনের উদ্দ্যোগ নেন।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, প্রায় ৫ বছর ধরে বৃষ্টির মৌসুমে তারা পানিবন্দী থাকেন। নিচু এলাকা এবং ড্রেনেজ ব্যবস্থা কার্যকর না থাকায় তারা এই দূর্ভোগ পোহাচ্ছেন এবং রোগ-জীবানুতে আক্রান্ত হচ্ছেন। পৌর কর্তৃপক্ষকে বিষয়টি সমাধানের জন্য একাধিকবার জানিয়েও পান নাই প্রতিকার। অথচো ভোটের ঠিকই তারা ভোট নিতে আসে। পানির কারণে চলা-ফেরা, খাওয়া-দাওয়া, থাকা, কাজ-কর্ম প্রায় সব বন্ধ হয়ে গেছে। এখন তাদের শেষ ভরসা ছাত্রদল নেতা রোমান। কারণ তিনি পৌরসভার বিভিন্ন জায়গার ময়লা-আবর্জনা, ড্রেন পরিস্কার সহ নানা মানবিক কাজ করে আসছেন। এবং তিনি তাদের কথা দিয়েছেন পানিবন্দী থেকে মুক্তি দেবে।
এদিকে দীর্ঘদিনের অব্যবস্থাপনায় দূর্বল হয়ে পড়েছে প্রায় পুরো পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। তারমধ্যে অন্যতম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত বিন্দুপাড়া এলাকা। প্রায় একমাস ধরে পানিবন্দী হয়ে রয়েছেন এই এলাকার অর্ধশত পরিবার । বসতঘর, রান্নাঘর, টয়লেট সহ চলাচলের রাস্তায় নোংরা পানি থাকায় ব্যাহত হচ্ছে সকল দৈনন্দিন কাজ। অন্যদিকে দীর্ঘ দিন এ এলাকায় পানি জমে থাকায় বেড়েছে মশা মাছির উপদ্রব। সেই সাথে দেখা দিয়ে ডায়রিয়া, হাত-পায়ে চুলকানি, ঘাসহ নানা রোগ-বলাই। এবং পচা পানির দূর্গন্ধে পরিবার পরিজন নিয়ে প্রায় বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে পুরো এলাকা।
রাজবাড়ী জেলা ছাত্রদল নেতা মেয়র প্রার্থী আরিফুল ইসলাম রোমান বলেন, বিন্দুপাড়ার সুবিধাবঞ্চিত পরিবার গুলো পানিবন্দী হয়ে রয়েছে খবর পেয়ে ছুটে এসেছি। এখানকার খুব খারাপ অবস্থা। প্রায় অর্ধশত পরিবারে পানিবন্দী হয়ে রয়েছে। পানি থেকে দূর্গন্ধ ছাড়াচ্ছে, এখানে থাকা কষ্টকর। তারপরও এরমধ্যেই চলছে তাদের খাওয়া-দাওয়া, চলাচলসহ দৈনন্দিন কাজ। এই অবস্থা থেকে তাদের মুক্তি দিতে আজ থেকে পানির পাম্প লাগিয়ে পানি নিস্কাশন এবং বন্ধ ড্রেন পরিষ্কার করা হবে। এছাড়া তাদের চলাচলের ক্ষতিগ্রস্থ বাঁশের মাচালি নতুন করে তৈরি করে দেওয়া হবে।
এ বিষয়ে রাজবাড়ী পৌরসভার প্রশাসক কল্যাণ চৌধুরী বলেন, খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।
মন্তব্য করুন