গোয়ালন্দে অসহায় প্রতিবন্ধি মেয়ের বিয়ে সম্পন্ন হলো ইউএনও'র সহযোগিতায় - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৯ জুলাই ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে অসহায় প্রতিবন্ধি মেয়ের বিয়ে সম্পন্ন হলো ইউএনও’র সহযোগিতায়

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকার পাড়ায় এক ক্ষুদ্র নৃ গোষ্টি পরিবারের অসহায় মেয়ের বিয়ে সম্পন্ন হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমানের সহযোগিতায়। এ ঘটনার মাধ্যমে তিনি মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

শুধু আর্থিক সহায়তাই নয়, মঙ্গলবার (৮ জুলাই) রাত ১০ টার দিকে ইউএনও মো. নাহিদুর রহমান নিজে উপস্থিত থেকে বিয়ের আনুষ্ঠানিকতাও  তিনি সম্পন্ন করেন।

জানা যায়, স্থানীয় হতদরিদ্র নারায়ণ শীল নাড়ুর মেয়ে সুমিত্রা শীল কিছুটা প্রতিবন্ধি। হতদরিদ্র বাবা মেয়ে নিয়ে চরম দুশ্চিন্তায় দিনাতিপাত করছিলেন। এ পরিস্থিতির মধ্যে সুচিত্রার বিয়ে ঠিক হয় গোয়ালন্দ বাজার এলাকার দাসপট্টি মহল্লার বিকাশ দত্তের সঙ্গে। দরিদ্র বাবা নারায়ণ শীল বিয়ের খরচ সামাল দেয়ার সক্ষমতা ছিল না। বিষয়টি জানাজানি হলে এগিয়ে আসে স্থানীয়রা।

গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ঘটনাটি ইউএনও নাহিদুর রহমানকে জানালে তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম কনেকে বিয়ের একটি শাড়ি উপহার দেন। বিয়ের রাতে ইউএনও নিজে উপস্থিত হয়ে বিয়ের কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করেন। স্থানীয় বাসিন্দারা এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং প্রশাসনের এমন মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, “উপজেলা প্রশাসন সবসময় অসহায় ও দুস্থদের পাশে থাকে। এই মেয়ের বিয়েতে পাশে থাকতে পেরে আমি আনন্দিত। ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” স্থানীয়রা বলছেন, এই সহানুভূতিশীল ভূমিকার কারণে গোয়ালন্দে প্রশাসন ও জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০