কর্মকান্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ সহ তাদের অঙ্গ সংগঠনের সারাদেশে আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নির্দেশনায় সদর উপজেলা ছাত্রদলের উদ্দ্যোগে দলীয় কার্যালয় থেকে শহরে এই বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় বিক্ষোভ মিছিলটি রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক ও সাধারন সম্পাদক প্যারিস হোসেনের নের্তৃত্বে জেলা শহরের প্রধান প্রধান সড়ক ও বড় বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে সদর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি পারভেজ শিকদার, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর খান রনিসহ অনেকে উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক প্যারিস হোসেন বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠন আগুন, সন্ত্রাস করে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। আজ তারা রাজবাড়ীর দৌলতদিয়া সহ দেশের বিভিন্নস্থানে জালাও পোড়াও শুরু করেছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাজবাড়ী জেলা ছাত্রদল সব সময় প্রস্তুত আছেন। এবং তারই প্রতিবাদে আজ বিক্ষোভ করেছেন। জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নের্তৃত্বে তারা রাজপথে ছিলেন, আছেন এবং থাকবেন।
মন্তব্য করুন