গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক - Rajbari
সুজন ফকির
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড গতিশীল রাখতে দিনব্যাপী একাধিক সরকারি দপ্তর সরেজমিনে পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি গোয়ালন্দ উপজেলা কার্যালয়, গোয়ালন্দ পৌরসভা, গোয়ালন্দ ঘাট থানা, উপজেলা ভূমি অফিস, উপজেলা কৃষি অফিস এবং উপজেলা সমাজসেবা কার্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিটি দপ্তরের ফাইলপত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, চলমান প্রকল্পগুলোর খোঁজখবর নেন এবং দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন। বিশেষ করে ভূমি অফিসে আসা সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত সেবা, কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা এবং সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন ভাতাভোগীদের কাছে সঠিক সময়ে সেবা পৌঁছানোর নির্দেশ প্রদান করেন। ​এ সময় গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল হুদা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

​পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়া দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সরকারি সেবা পান, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে জনসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১১

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৩

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৪

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৫

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৬

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৭

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৮

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

১৯

দৌলতদিয়ায় হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

২০