সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লি. (ওজোপাডিকো) অফিসের অনিয়মের সংবাদ প্রকাশ করায় দৈনিক সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানো এবং তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজু শিকদার গত সোমবার গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বৈশাখী টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ও গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি।

জানা গেছে, গত ২৬ আগস্ট দৈনিক সমকালে ‘সংযোগ ওলটপালট করে গ্রাহক হয়রানি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর গত ২৯ আগস্ট বৈশাখী টেলিভিশনেও এই সংবাদ প্রচারিত হয়। ওজোপডিকো কর্তৃপক্ষ অপরাধের প্রাথমিক সত্যতা পেয়ে গোয়ালন্দ অফিসে কর্মচারী (ডেইলী প্রেমেন্ট) ইলিয়াস সাহেদকে চাকুরীচ্যুত করে এবং বিদ্যুৎ বিভাগ ঘটনা তদন্তে একাধিক তদন্ত কমিটি গঠন করে। এরপর ইলিয়াস সাহেদ নানা ফেইক আইডি থেকে সাংবাদিক আজু শিকদার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মিথ্যা ও বানোয়াট স্ট্যাটাস দিয়ে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত হয়। গত ১৩ সেপ্টেম্বর ‘গোয়ালন্দ পর্যবেক্ষন’ নামের একটি ফেইক আইডি থেকে আজু শিকদারের বিরুদ্ধে কাল্পনিক মিথ্যা স্ট্যাটাস দেওয়া হয়। সেই পোস্টের কমেন্টে ইলিয়াস সাহেদ সাংবাদিক আজু শিকদার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কুরুচিপুর্ণ মন্তব্য করেন। ইলিয়াস সাহেদের পরিবারের এক সদস্য অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দিয়ে মন্তব্য করেন।
এ বিষয়ে সাংবাদিক আজু শিকদার বলেন, বস্তুনিষ্ট ও জনগুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন করার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার এবং আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। যা আমার জন্য চরম মানহানিকর। একই সাথে আমাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। বিদ্যুৎ অফিসের গ্রাহক হয়রানি ও অনৈতিকভাবে অর্থ আদায় করার কারণেই ইলিয়াস সাহেদকে চাকুরীচ্যুত করা হয়েছে। এর প্রতিশোধ হিসেবে তিনি এসকল কর্মকান্ড চলাচ্ছেন।

এ বিষয়ে চাকুরীচ্যুত ইলিয়াস সাহেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফেক আইডি খুলে কুৎসা রটানোর অভিযোগ অস্বীকার করেন। একটি পোস্টে তার করা কুরুচিপূর্ণ মন্তব্য পড়ে শুনিয়ে এটা কেন লিখেছেন জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, এব্যাপারে সাংবাদিক আজু শিকদার লিখিত অভিযোগ করেছেন। সেটি সাধারণ ডায়রি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে আজু শিকদারকে সাইবার অ্যাক্ট আইনে আদালতে মামলার পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।

রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসহাক ও সাধারণ সম্পাদক সৌমিত্র শীল, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী ও সাধারন সম্পাদক সোহেল রানা সাংবাদিক আজু শিকদারের বিরুদ্ধে কুৎসা রটানোর তীব্র প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১১

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৩

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৪

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৫

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৬

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৭

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৮

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

১৯

দৌলতদিয়ায় হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

২০